২৩১ রানে শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, ভারতের জিততে দরকার ১৪৫ রান

দ্বিতীয় ইনিংসের শুরুতেই দ্রুত দুই উইকেট খুঁইয়েছে সফরকারী দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রথম টেস্টের পরে দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে হারের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে লোকেশ রাহুলদের কম রানে বেঁধে রাখার ফায়দা লুঠতে পারল না সাকিব আল হাসানরা। মাত্র ২৩১ রানে গুটিয়ে গেল টাইগারদের ইনিংস। অর্থা‍ৎ জয়ের জন্য সফরকারী দলকে করতে হবে ১৪৫ রান। দ্বিতীয় ইনিংসের শুরুতেই দ্রুত দুই উইকেট খুঁইয়েছে সফরকারী দল।  

শুক্রবার দিন শেষে বিনা উইকেটে বাংলাদেশের রান ছিল সাত। শনিবার তৃতীয় দিনের শুরুতেই বড় বিপদে পড়ে টাইগাররা। রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত (৫)। প্রথম ইনিংসে দারুণ লড়াই করা মুমিনুল হক ফের জ্বলে উঠতে ব্যর্থ হন। মহম্মদ সিরাজের দারুণ এক ডেলিভারি মুমিনুলের ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক ঋষভ পন্থের হাতে। সাকিব আল হাসানও সুবিধা করতে পারেননি। ৩৬ বলে ১৩ করে উনাদকাটের বলে এক্সট্রা কভারে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও ফের ব্যর্থ হন। অক্ষর পটেলের বলে লেগ বিফোর হন তিনি। চার উইকেটে ৭১ রান নিয়ে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।

এক প্রান্ত আগলে রেখেছিলেন প্রথম টেস্টে শতরান পাওয়া জাকির হাসান। এদিন অর্ধশতরান করার পরে উমেশ যাদবের নির্বিষ বলে এক অপরিণামদর্শী শট খেলে সাজঘরে ফেরেন (১৩৫ বলে ৫১ রান)। অক্ষর পটেলকে সুইপ করতে গিয়ে শূন্য রানে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ। এর পরে উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ও লিটন দাস জুটি বেঁধে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সপ্তম উইকেটে ৪৬ রান ওঠে। অক্ষর পটেলকে মারতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে উইকেট ছুঁড়ে দেন টাইগারদের উইকেট রক্ষক। এর পরে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন লিটন ও তাসকিন আমেদ। কিন্তু দলের ২১৯ রানের মাথায় ব্যক্তিগত ৭৩ রানে মহম্মদ সিরাজের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান লিটন দাস। শেষ হয়ে যায় টাইগারদের বড় ইনিংস গড়ার আশা।

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের