চার মূর্তির চওড়া ব্যাটে প্রথম ইনিংসে ভারতকে টপকে গেল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ম্যাঞ্চেস্টার: জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ এবং জো রুট-এই চার মূর্তির অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্যে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ভারতের প্রথম ইনিংসকে টপকে গেল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৩৫৮ রান। ৮৬.৫ ওভারেই চার উইকেট হারিয়ে ওই রান টপকে যায় স্বাগতিক দেশ। ক্রিজে অপরাজিত রয়েছেন জো রুট (৮৩) ও অধিনায়ক বেন স্টোকস (৪)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দ্বিতীয় দিনের শেষে জাক ক্রিলি ও বেন ডাকেটের অসাধারন ব্যাটিংয়ের সৌজন্যে দুই উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছিল ইংল্যান্ড। শুক্রবার (২৫ জুলাই) তৃতীয় দিনের খেলা শুরুর পর থেকেই ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটার অলি পোপ ও জো রুট ঠান্ডা মাথায় খেলতে থাকেন। সেই সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। রুট এবং পোপের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগে একবার রান আউট করার সুযোগ পেয়েছিলেন শুভমন গিলরা। কিন্তু রবীন্দ্র জাদেজার থ্রো উইকেটে লাগেনি। এর পরে অংশুল কম্বোজের বলে এগিয়ে এসে কিপিং করছিলেন ধ্রুব জুরেল। পোপের গ্লাভসে লেগে বল গেলেও ধরতে পারলেন না তিনি। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত একটিও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। দুই উইকেটে ৩৩২ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যান পোপ ও রুট।

মধ্যাহ্ন ভোজের বিরতির পর খেলা শুরু হতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ওয়াশিংটন সুন্দরের বলে স্লিপে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন অপ্রতিরোধ্য মনে হওয়া পোপ। আউটের আগে তিনি করেন ৭১। তৃতীয় দিনে প্রথম উইকেট ফেলল ভারত। ৭১ রানে আউট পোপ। স্কোর বোর্ডে ৮ রান যোগ হতে না হতেই ওয়াশিংটনের বলে  এগিয়ে খেলতে গিয়ে স্টাম্প আউট হন ব্রুক। তিনি ফেরেন তিন রান করে। মাত্র চার ওভারের মধ্যে জোড়া ধাক্কা খেয়ে খানিকটা ব্যাক ফুটে চলে যায় ইংল্যান্ড। পঞ্চম উইকেটে জুটি বেঁধে জো রুট ও অধিনায়ক বেন স্টোকস ওই ধাক্কা সামলানোর চেষ্টা চালান। ৮৭তম ওভারের পঞ্চম বলেই ওয়াশিংটন সুন্দরের বলে সিঙ্গেল নিয়ে দলের রান ৩৫৯-এ নিয়ে যান রুট। হাতে এখনও ছয় উইকেট রয়েছে।

এদিন ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় দিনে ইতিহাস গড়েন ইংলিশ ব্যাটার জো রুট। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানকারীর তালিকায় ভারতের মিস্টার ডিপেন্ডবল রাহুল দ্রাবিড় ও প্রোটিয়া ব্যাটার জাক কালিসকে টপকে তিন নম্বরে উঠে আসেন। তাঁর সামনে এখন শুধু রয়েছেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকর ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় রিকি পন্টিং। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানকারীর তালিকায় শীর্ষে রয়েছেন শচিন তেন্ডুলকর। তাঁর মোট রান ১৫,৯২১। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের ঝুলিতে রয়েছে ১৩ হাজার ৩৭৮ রান। শুক্রবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত ১৩,২৮৯ রান নিয়ে তৃতীয় স্থানে ছিলেন প্রোটিয়ান জাক কালিস। ১৩ হাজার ২৮৮ রান নিয়ে চতুর্থ স্থানে ছিলেন ভারতের কিংবদন্তি খেলোয়াড় রাহুল দ্রাবিড়। পঞ্চম স্থানে ছিলেন জো রুট। এদিন অনায়াসেই রাহুল ও জাক কালিসকে টপকে যান রুট।

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ