৩৮তম টেস্ট শতরানের মালিক হলেন রুট, চালকের আসনে ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ম্যাঞ্চেস্টার: অপ্রতিরোধ্য জো রুট। শুক্রবার (২৫ জুলাই) ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ভারতীয় বোলারদের কার্যত ক্লাবস্তরে নামিয়ে নিজের ৩৮তম শতরান পূর্ণ করলেন ৩৪ বছর বয়সী ইংলিশ ব্যাটার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দ্বিতীয় দিনের শেষে জাক ক্রিলি ও বেন ডাকেটের অসাধারন ব্যাটিংয়ের সৌজন্যে দুই উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছিল ইংল্যান্ড। শুক্রবার (২৫ জুলাই) তৃতীয় দিনের খেলা শুরুর পর থেকেই ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটার অলি পোপ ও জো রুট ঠান্ডা মাথায় খেলতে থাকেন। সেই সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। রুট এবং পোপের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগে একবার রান আউট করার সুযোগ পেয়েছিলেন শুভমন গিলরা। কিন্তু রবীন্দ্র জাদেজার থ্রো উইকেটে লাগেনি। এর পরে অংশুল কম্বোজের বলে এগিয়ে এসে কিপিং করছিলেন ধ্রুব জুরেল। পোপের গ্লাভসে লেগে বল গেলেও ধরতে পারলেন না তিনি। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত একটিও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। দুই উইকেটে ৩৩২ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যান পোপ ও রুট।

মধ্যাহ্ন ভোজের বিরতির পর খেলা শুরু হতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ওয়াশিংটন সুন্দরের বলে স্লিপে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন অপ্রতিরোধ্য মনে হওয়া পোপ। আউটের আগে তিনি করেন ৭১। তৃতীয় দিনে প্রথম উইকেট ফেলল ভারত। ৭১ রানে আউট পোপ। স্কোর বোর্ডে ৮ রান যোগ হতে না হতেই ওয়াশিংটনের বলে  এগিয়ে খেলতে গিয়ে স্টাম্প আউট হন ব্রুক। তিনি ফেরেন তিন রান করে। মাত্র চার ওভারের মধ্যে জোড়া ধাক্কা খেয়ে খানিকটা ব্যাক ফুটে চলে যায় ইংল্যান্ড। পঞ্চম উইকেটে জুটি বেঁধে জো রুট ও অধিনায়ক বেন স্টোকস ওই ধাক্কা সামলানোর চেষ্টা চালান।

এদিন ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় দিনে ইতিহাস গড়েন ইংলিশ ব্যাটার জো রুট। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানকারীর তালিকায় ভারতের মিস্টার ডিপেন্ডবল রাহুল দ্রাবিড় ও প্রোটিয়া ব্যাটার জাক কালিসকে টপকে তিন নম্বরে উঠে আসেন। তাঁর সামনে এখন শুধু রয়েছেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকর ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় রিকি পন্টিং। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানকারীর তালিকায় শীর্ষে রয়েছেন শচিন তেন্ডুলকর। তাঁর মোট রান ১৫,৯২১। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের ঝুলিতে রয়েছে ১৩ হাজার ৩৭৮ রান। শুক্রবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত ১৩,২৮৯ রান নিয়ে তৃতীয় স্থানে ছিলেন প্রোটিয়ান জাক কালিস। ১৩ হাজার ২৮৮ রান নিয়ে চতুর্থ স্থানে ছিলেন ভারতের কিংবদন্তি খেলোয়াড় রাহুল দ্রাবিড়। পঞ্চম স্থানে ছিলেন জো রুট। এদিন অনায়াসেই রাহুল ও জাক কালিসকে টপকে যান রুট। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রান করার মালিকানাও দখল করেন। মাত্র ৯৯ বলে ছয়টি চারের সাহায্যে টেস্ট ক্রিকেটে ৬৭তম অর্ধশতরানে পৌঁছন। ক্রিজের উল্টোদিকে একের পর এক সতীর্থের আসা যাওয়া দেখেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন ইংল্যান্ডের অন্যতম ব্যাটিং স্তম্ভকে। অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে ৪০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। যদিও নব্বইয়ের ঘরে পৌঁছনোর পরে অনেকটা নার্ভাস লাগছিল রুটকে। শেষ পর্যন্ত ৯৬তম ওভারে কম্বোজের বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্টে ৩৮তম শতরান তুলে নেন ৩৪ বছর বয়সী ব্যাটার। শতান করতে তিনি নিয়েছেন ১৭৮ বল। চার হাঁকিয়েছেন ১২টি।  

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, চাপে পড়তে পারে ভারতেও