ভাঙা পা নিয়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮ রানে থামল ভারতের প্রথম ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি, ম্যাঞ্চেস্টার: ভাঙা পা নিয়েই ইংরেজ বোলারদের বিষাক্ত আক্রমণ সামাল দিয়ে অর্ধশতরান করলেন ঋষভ পন্থ। তাঁর বুক চিতিয়ে লড়াইয়ের ফলে প্রথম ইনিংসে ৩৫৮ রান তুলল টিম ইন্ডিয়া। বল হাতে আগুন ছোটালেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। ২৪ ওভার বল করে ৭২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে বুধবার (২৩ জুলাই) ভারতের রান ছিল চার উইকেট হারিয়ে ২৬৪। শার্দূল ঠাকুর ১৯ ও রবীন্দ্র জাদেজা ১৯ রানে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। জোফ্রা আর্চারের বলে ২০ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন জাদেজা। অভিজ্ঞ ব্যাটার আউট হওয়ার পরে ভারত কতদূর এগোতে পারবে তা নিয়ে সংশয়ে ছিলেন অনেকেই। কিন্তু ষষ্ঠ উইকেটে শার্দূল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর জুটি বেঁধে ইংরেজ বোলারদের আক্রমণ ঠান্ডা মাথায় সামাল দেন। ধীরে ধীরে দলের রানকে এগিয়ে নিয়ে যান। দলকে ৩০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ভালই খেলছিলেন শার্দূল। কিন্তু অকারণে  বেন স্টোকসের বল মারতে গিয়ে ফিরলেন তিনি (৪১)।

শার্দূল ফেরার পরেই সবাইকে অবাক করে দিয়ে ভাঙা পা নিয়েই ব্যাট করতে নামেন প্রথম দিন চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় ঋষভ পন্থ। খুঁড়িয়ে-খুঁড়িয়ে তিনি যখন ক্রিজের দিকে এগোচ্ছিলেন তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে কার্যত বীরের সংবর্ধনা জানান। যদিও বাইশ গজে পন্থের প্রতি কোনও রকম সহানুভূতি দেখাননি ইংরেজ বোলাররা। ভারতের তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটারের র ডান পা লক্ষ্য করে বল করেন বেন স্টোকস। প্রথম দিকে শট খেলতে সমস্যা হচ্ছিল পন্থের। সপ্তম উইকেটে বড় রানের পার্টনারশিপ গড়ে ওঠার আগেই স্টোকসের বাউন্সারে বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান ওয়াশিংটন সুন্দর। ২৭ রান  করে ফেরেন তিনি। একই ওভারের পঞ্চম বলে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় ভারতের জার্সি গায়ে অভিষেক ঘটা অংশুল কম্বোজকে। পর পর সতীর্থরা ফিরে যাওয়ায় ভাঙা পায়েই একা কুম্ভের মতো লড়তে থাকেন পন্থ। স্টোকসের বলে কভার অঞ্চলে চার মেরে অর্ধশতরান করেন তিনি। তবে অর্ধশতরানের পরে জোফ্রা আর্চারের বলে ক্লিন বোল্ড হওয়ায় ৫৪ রানেই থমকে যায় পন্থের সাহসী ইনিংস। যশপ্রীত বুমরাকে (৪) ফিরিয়ে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে দেন আর্চার।

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর যা ঘটল…

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘স্ত্রীকে গিয়ে বল…’, মুম্বইয়ে বডি শেমিংয়ের শিকার হতেই চাঁচাছোলা জবাব অঞ্জলি আনন্দের

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…

অগ্ন্যুৎপাতের ছাইয়ে অন্ধকার আকাশ, ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর

নেপাল জুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক, ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪০, এখনও নিখোঁজ ৫০০০