কাজে এল না বিরাটের লড়াই, মিচেল-ফিলিপ্সের শতরানে সিরিজ জিতল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথমে খেলতে নেমেই ঝড় তোলে কিউইরা। ভারতকে ৩৩৮ রানের টার্গেট দেয়। খেলতে নেমে পরপর আউট হয়ে যান রোহিত শর্মা, শুভমন, কে এল রাহুল। রবিবার ক্রিজে কেউই টিকে থাকতে পারেননি। একা লড়াই চালিয়ে যান বিরাট কোহলি। ৫১ বলে অর্ধশতরান করেন তিনি।  শুরুতে বিরাটকে সঙ্গ দেন  নিতিশ কুমার রেড্ডি। বিরাটের দাঁতে দাঁত চেপে লড়াই কাজে দিল না । মিচেল-ফিলিপ্সের শতরান জিতিয়ে দিল কিউইদের। ঘরের মাঠে লজ্জার হার হল ভারতের। ৪১ রানে ২-১ সিরিজ জিতল নিউজিল্যান্ড।   

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ছিল। রান তাড়া করতে নেমে শুরতেই  ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। চলতি সিরিজে একেবারেই ফর্মে নেই রোহিত।  জেমিসনের   বলে বোল্ড হন শুভমন  । গত ম্যাচে গিল ভালো রান করলেও সিরজের শেষ ম্যাচে তাঁর ব্যাটেও রান এল না। লড়াই করার চেষ্টা করেন ৫৩ বলে ৫০ রান করেন নীতীশ। তবে অর্ধশতরান করার পরেই তিনিও আউট হয়ে যান।  বিরাট একাই করেছেন ১০০। ৯১ বলে সেঞ্চুরি করেন বিরাট। তিনি দলকে জেতাতে একাই লড়াই চালিয়ে যান।  মাঝে হর্ষিত রানা বিরাটের সঙ্গ দিলেও তিনি আউট হয়ে যান। ১০৮ বলে ১২৪ রান করে আউট হয়ে যান বিরাট।

আরও পড়ুন: মিচেল-ফিলিপ্সের শতরান! ভারতকে জেতার জন্য ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

রাজকোটে ম্যাচে শতরান করে দলকে জিতিয়েছিলেন ড্যারিল মিচেল। সেই শতরানের ধারা ইন্দোরে বজায় রেখেছেন। গ্লেন ফিলিপ্সের সঙ্গে এদিন গড়েন ২১৯ রানের জুটি। ১০৬ রান করে অর্শদীপের বলে আউট হন ফিলিপ্স। তিনি  ৮৩ বলে ১০০ করেন। দেড়শো রান করার আগেই সিরাজের বলে কুলদীপের ক্যাচে আউট হন মিচেলও। ১৩১ বলে তিনি করেন ১৩৭ রান  এদিন প্রথম ওভারেই উইকেট নেন অর্শদীপ। শূন্য রানে বোল্ড হেনরি নিকোলস। তার পরেই হর্ষিত রানার বলে রোহিত শর্মার হাতে ক্যাচে আউট হন কিউয়ি ব্যাটার ডেভন কনওয়ে। এদিন খেলার শুরুটা ভারত ভালো করলেও মিচেল-ফিলিপ্সের শতরান কিউইদের অনেকটা এগিয়ে দেয়।  উইল ইয়ং ৩০ রানের মাথায় রবীন্দ্র জাডেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন। কুলদীপের বলে এলবিডব্লিউ হন মিচেল হে। অর্শদীপের বলে সুইচ হিট খেলতে গিয়ে ১০ রানে আউট হন ফোকস।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা