ফের ব্যর্থ রোহিত-বিরাট, ৮৬ রানে চার উইকেট খুঁইয়ে বিপাকে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতীয় ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স অব্যাহত। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। শুক্রবার ওয়াংখেড়েতে সফরকারী নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ২৩৫ রানে গুটিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দররা। কিন্তু শেষ বেলায় ব্যাট করতে নেমে ৪ উইকেট খুঁইয়ে মাত্র ৮৬ রান তুলেছে টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন শুভমন গিল (৩১) ও ঋষভ পন্থ (১)।

এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরা হয়ে দাঁড়ায়। চতুর্থ ওভারেই ধাক্কা খায় সফরকারীরা। ৪ রান করে ফেরেন ডেভন কনওয়ে। অধিনায়ক ল্যাথাম ও উইল ইয়ং তৃতীয় উইকেটে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। কিউই অধিনায়ককে (২৮) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। রাচিন রবীন্দ্রও (৫) ব্যর্থ হন। চতুর্থ উইকেটে ইয়ং ও ড্যারিল মিচেল জুটি বেঁধে ভারতীয় বোলারদের সামনে বাঁধার পাহাড় হয়ে দাঁড়ান। সাবলীলভাবেই খেলছিলেন দুজনে। বল করতে এসে একই ওভারে কিউই শিবিরে জোড়া ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় বলে  ইয়ংকে (৭১) ফিরিয়ে জুটি ভাঙেন। পঞ্চম বলে টম ব্লান্ডেলকে শূন্য রানে ফেরান।

এর পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপ্স (১৭), ইশ সোধি (৭) ও ম্যাট হেনরিকে (০) ফেরান জাদেজা। এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখতে থাকেন ড্যারিল মিচেল। একা কুম্ভ হয়ে বেশ খানিকক্ষণ লড়াই করেন তিনি। শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দরের বলে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে ৮২ রান করেন। আজাজ পটেলকে (৭) ফিরিয়ে কিউইদের ইনিংস গুটিয়ে দেন সুন্দর। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৬৫ রানে ৫টি এবং ৮১ রানে চার উইকেট নিয়েছেন।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ব্যক্তিগত ১৮ রান করে ম্যাট হেনরির বলে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান ওপেনার যশস্বী জয়সোয়াল ও শুভমন গিল। দুজনে মিলে ৫৩ রান যোগ করেন। যশস্বীকে (৩০) ফেরান আজাজ পটেল। নৈশ প্রহরী হিসাবে মহম্মদ সিরাজকে পাঠিয়ে একটা জুয়া খেলেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তা কাজে আসেনি। আজাজের পরের বলে শূন্য রানে তিনিও সাজঘরে ফেরেন।  পরের ওভারে রান আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি। তাঁর অবদান মাত্র চার রান।

সুদীপ-কাকলিদের সঙ্গে এক পংক্তিতে বসতে আপত্তি, সর্বদল বৈঠক বয়কট বিরোধীদের

ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেন জয় ব্যাডমিন্টন তারকার

দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

বিশ্বকাপের মাঝেই ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে নিহত ফুটবলার

মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানকে ‘শাস্তি’ দিচ্ছে আমেরিকা

অশোকনগরে গৃহবধূর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সিআইডির

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছলেন যুবক