রবিতে রাঁচিতে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, কখন-কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল রবিবার (৩০ নভেম্বর) রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ১৩ বছর বাদে ঘরের মাঠে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজ হেরে খানিকটা চাপেই রয়েছে গৌতম গম্ভীরের শিষ্যরা। তবে টেস্ট সিরিজ হারের বদলা নেওয়াকেই পাখির চোখ করেছেন লোকেশ রাহুলরা। ব্লু-ব্রিগেড বনাম প্রোটিয়াদের ধুন্ধুমার লড়াইয়ের সরাসরি সম্প্রচার হবে টিভি ও অনলাইনে। কখন শুরু হবে ম্যাচ, কখন থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে, বিনে পয়সায় কোথায় দেখবেন, নিচে দেওয়া হল হদিশ-

দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে তিনটি একদিনের ম্যাচ হবে। প্রথম ওয়ানডে হবে ৩০ নভেম্বর রাঁচিতে। দ্বিতীয় একদিনের ম্যাচ হবে ৩ ডিসেম্বর বুধবার রায়পুরের শহিদ বীর নারায়াণ স্টেডিয়ামে। তৃতীয় তথা শেষ ম্যাচটি হবে শনিবার ৬ ডিসেম্বর। বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে হবে খেলা।

সব কয়টি ম্যাচ শুরু হবে দুপুরে। রবিবার দুপুর ১টা বেজে ৩০ মিনিট থেকে শুরু হবে সম্প্রচার। মাঠের বাইরে থাকা দর্শকদের কাছে ম্যাচের টাটকা ছবি পৌঁছে দেবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সব চ্যানেলেই দেখতে পাবেন খেলা। তবে পয়সা গুনতে হবে। তবে ঘাবড়ানোর কিছু নেই। বিনে পয়সাতেও দেখা যাবে খেলা। সরকারি বৈদ্যুতিন মাধ্যম ডিডি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

অনলাইনে কোথায় দেখবেন?

তবে যারা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে থাকবেন তাদের মন খারাপের কিছু নেই। বরং আপনি চাইলে অনলাইনেও খেলা দেখতে পারেন। সেক্ষেত্রে জিও হটস্টারে চোখ রাখলেই দর্শন পাবেন কোহলি, রোহিতের।

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন