সঞ্জুর শতরান, দক্ষিণ আফ্রিকাকে ২৯৭ রানের লক্ষ্য দিল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন বাদে ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন। তাঁর শতরান ও তিলক ভার্মার অর্ধ শতরানের দৌলতে সিরিজ নিষ্পত্তির ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তুলেছে ব্লু ব্রিগেড।

বৃহস্পতিবার পার্লের বোল্যান্ড পার্কে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। চোটের কারণে রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় দলে নেওয়া হয় রজত পাতিদারকে। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে চতুর্থ ওভারে ফিরে যান রজত (২২)। খানিকবাদে সাজঘরে ফেরেন আগের দুই ম্যাচে দুরন্ত ব্যাট করা সাই সুদর্শন (১০)। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান সঞ্জু স্যামসন ও অধিনায়ক কে এল রাহুল। দুজনে প্রোটিয়  বোলারদের আক্রমণ নির্বিষ করে দেন। ৫২ রানের জুটি গড়েন। রাহুলকে (২১) ফিরিয়ে জুটি ভাঙেন মাল্ডার।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান স্যামসান ও তিলক ভার্মা।  ৬৬ বলে নিজের চতুর্থ অর্ধ শতরান পেয়ে যান সঞ্জু। উল্টোপ্রান্তে থাকা তিলক অনেকটা ঢিমেতালে ব্যাটিং করেন। সেই মন্থর গতিতে ব্যাট করেই অর্ধ শতরান পূর্ণ করেন। তবে অর্ধশতরানের পরেই কেশব মহারাজের বলে সাজঘরে ফেরেন তিলক। ভেঙে যায় ১১৬ রানের জুটি। পঞ্চম উইকেটে রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান সঞ্জু। ১১০ বলে শতরান পূর্ণ করার পরে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে লিজ্জাদ উইলিয়ামসের বলে রেজা হেনড্রিকসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৬টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১১৩ বলে ১১৮ রান করেন। সঞ্জু আউট হওয়ার পরে ক্রিজে আসা অক্ষর পটেলও (১) দ্রুত সাজঘরে ফেরেন। আট নম্বরে নেমে ঝড় তোলার চেষ্টা চালান  ওয়াশিংটন সুন্দর। দুটি বিশাল ছক্কার সাহায্যে ৯ বলে ১৪ করে বেউরান হেনড্রিকসের বলে আউট হন তিনি। শেষ ওভারে কার্যত তাণ্ডব চালান রিঙ্কু। ২৬ বলে ৩৮ রানে ফিরে যান তিনিও।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন