ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি:   আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত  ক্রিকেট দল। বিশ্বকাপের আগেই খেলা হচ্ছে নানা প্রস্তুতি ম্যাচ। চলছে টেস্ট সিরিজও। তবে শ্রীলঙ্কা সফরের আগে ভারতীয়  দল খেয়েছে বড় ধাক্কা।  শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে  ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ । সূত্রের খবর বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স (সিওই)-তে পরীক্ষার পর বুমরাহকে পুরোপুরি ফিট হিসেবে ঘোষণা করা হয়নি।  তারকা এই বোলার  বাম হাঁটুতে ব্যথার সমস্যায় ভুগছিলেন। মেডিকেল টিম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাঁকে তাড়াহুড়ো করে মাঠে ফেরানো যাবে না। সেই সঙ্গেই  বুমরাহের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।  

 জানা গিয়েছে,  চলতি বছরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দিকে জসপ্রিত বুমরাহের  বাম হাঁটুর সমস্যা দেখা দিয়েছিল। সেটাই  আবার মাথাচাড়া দিয়েছে। বিসিসিআই-এর মেডিকেল টিম  তাঁকে একটি বিশেষ ইনজেকশন নেওয়ার পরামর্শ দেয়, যা তিনি গত মাসে নিয়েছিলেন। তবে তিনি সম্পূর্ণ সেরে ওঠেননি। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল কলম্বোতে দ্বিতীয় টেস্টের জন্য তাকে ফিট করে তোলা হবে। কিন্তু  মেডিকেল টিম বর্তমানে কোনও ঝুঁকি নিতে রাজি নয়।

আরও পড়ুন: মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বুমরাহর অনুপস্থিতিতে ভারতের ফাস্ট বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং গুরনুর ব্রার।  আশা করা হচ্ছে নির্বাচক কমিটি শীঘ্রই  বুমরাহের বদলে যিনি খেলবেন তাঁর নাম ঘোষণা করবেন। তবে তাঁর বদলে ২৯ বছর বয়সী ফাস্ট বোলার আকিব নবীকেই এই দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের এই ফাস্ট বোলার সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচে ছয় উইকেট নিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে তিনি ভারতীয় দলের প্রশিক্ষণ শিবিরেও ছিলেন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্টটি ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত গল আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্টটি ২৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত কলম্বোর এসএসসি (সিংহলীজ স্পোর্টস ক্লাব) স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭-এর অংশ।   

 

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

নৌসেনা-বায়ুসেনায় বড় রদবদল, নতুন দায়িত্বে কারা?

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে