ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এক কথায় বলা যেতে পারে অনবদ্য। ভারতের বিরুদ্ধে রেকর্ড রান করল ওয়েস্ট ইন্ডিজ। শুধু তাই নয় একই ম্যাচে তিন ক্যারিবিয়ান তারকা হাঁকালেন সেঞ্চুরি। যা ভারতের বিরুদ্ধে আরও এক রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৪০৬ রানের টার্গেট দিয়েছেন সাই হোপরা। আজ, বুধবার অসমের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে প্রথমে বোলিং-য়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শুভমন গিল।

ব্য়াট করতে নেমে এদিন অন্য মেজাজে দেখা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের। ভারতীয় বোলারদের কার্যত ধুয়ে দিয়েছেন জন ক্যাম্পবেল, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপরা। তাঁদের ব্যাট থেকে এসেছে ১০১ ও ১০৪ রান। এদিন শুরুটা করেছিলেন জন ক্য়াম্পবেল ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ। তাঁদের কাঁধে ভর করেই এই বিশাল স্কোর খাড়া করেছেন ক্য়ারিবিয়ানরা। তারপরেই আমীর জাঙ্গুর চও়ড়া বেটে এসেছে আরও এক বড় রান। আমীর জাঙ্গু করেন ১১৪ রান। এদিন ভারতীয় বোলারদের ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের সামনে অসহায় দেখায়। তিনটি সেঞ্চুরি আসায় শুভমন গিলদের বিরুদ্ধে স্কোর দাঁড়িয়েছে ৪০৫। টার্গেট ৪০৬ রানের।

আরও পডুন: পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

এদিন খারাপ বোলিংয়ের মধ্যেই ভারতের হয়ে কিছুটা ভাল করেছেন গুরনূর ব্রার, রবীন্দ্র যাদব, কুলদীপ যাদব। তাঁরা তিনজনেই দুটি করে উইকেট নেন। একটি উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। তবে ভারতের প্রত্যেক বোলার দিয়েছেন একগুচ্ছ রান। এবার এই পাহাড় প্রমাণ স্কোর কীভাবে ডিফেন্ড করবে ভারত, সেটাই দেখার।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট