বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: অধিনায়ক শুভমন গিল ও বিরাট কোহলির জোড়া শতরানে ভর করে প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। রবিবার (২৭ সেপ্টেম্বর) তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে জাস্টিন গ্রিভসের শতরানের দৌলতে সাত উইকেট হারিয়ে ২৯৫ রান তুলেছিল ক্যারিবীয়রা। জবাবে গিল ও কোহলির শতরানের সুবাদে ৫০ বল বাকি থাকতেই হাতে আট উইকেট নিয়ে জয় হাসিল করে ব্লু ব্রিগেড।

জয়ের জন্য ২৯৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ক্যারিবীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। ভারতের দুই ওপেনারকে কিভাবে থামাবেন তা ভেবে পাচ্ছিলেন আলজেরি জোসেফ-গুড়াকেশ মোতিরা। প্রথম ১০ ওভারে অর্থা‍ৎ পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৭০ রান তোলে ভারতের ওপেনিং জুটি। দ্বাদশ ওভারে রোহিতকে (৩৫ বলে ৩২) ফিরিয়ে ক্যারিবীয় শিবিরে স্বস্তি এনে দেন আলজেরি। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। অধিনায়ক শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি। ৪৯ বলে পাঁচটি চারের সাহায্যে একদিনের ক্রিকেটে নিজের ২১তম অর্ধশতক পূর্ণ করেন গিল। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ২৪.৩ ওভারে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন গিল ও কোহলি। ক্যারিবীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দিয়ে মাত্র ৪০ বলেই নিজের ৮০তম অর্ধশতকে পৌঁছে যান বিরাট। মাত্র ৯৩ বলেই ১০০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে। ৩০.১ ওভারে ২০০ রানের গণ্ডি টপকে যায় টিম ইন্ডিয়া।

অর্ধশতরানের পর সাবলীল ভঙ্গিতে খেলে ৯৬ বলে ১২টি চার ও একটি ছক্কার সাহায্যে একদিনের ক্রিকেটে নিজের পঞ্চম শতরান পূর্ণ করেন গিল। তবে শতরান পূর্ণের পরে বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। রোস্টন চেজের বলে জুয়েল অ্যান্ড্রুর তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে ১০৭ বলে ১১০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। শুভমন ফেরার পরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন বিরাট। মাত্র ৭৪ বলেই ৬টি চার ও ছয়টি বিশাল ছক্কার সাহায্যে একদিনের ক্রিকেটে নিজের ৫৫তম শতরান পূর্ণ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৩৭.৫ ওভারেই ২৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ৪১.৪ ওভারেই দলকে কাঙ্খিত জয় এনে দেন কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়। কোহলি ৮৮ বলে ১৩৯ রানে এবং রুতুরাজ ১৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের