রাজকোট টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি : একের পর এক উইকেটের পতন। রাজকোট টেস্টে জয়ের জন্য ৫৫৭ রান তাড়া করতে গিয়ে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারল না ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ৪৩৪ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতে নিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে গেল ভারত। 

এদিন জয়ের জন্য ৫৫৭ রান তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ২৯ রানের মধ্যে চার উইকেট পড়ে যায়। প্রথম ইনিংসে শতরান করা ডাকেট প্রথমে আউট হন। ডাকেটকে রান আউট করা হয়। ডাকেটের রান আউটের পর ক্রলি, পোপ ও বেয়ারস্টোর উইকেট ২৯ রানের মধ্যে পড়ে যায়। এরপর জো রুট ও বেন স্টোকস কিছুটা ক্রিজে টিকে থাকার চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। ৫০ রানের মাথায় ইংল্যান্ডের রুট ও স্টোকস তো আউট হনই, সেই আউট হয়ে যান রেহান আহমেদও। সাত উইকেট পড়ে যাওয়ার পর বেন ফোকস ও টম হার্টলির জুটি কিছুক্ষণের জন্য ক্রিজে টিকে ছিল। দুজনের মধ্যে ৩২ রানের জুটি হয়। এরপর ৮২ রানের মাথাতেই ইংল্যান্ডের অষ্টম উইকেটের পতন হয়। এরপর ৯১ রানের মাথায় টম হার্টলিকে আউট করে নবম উইকেট নিয়ে নেন অশ্বিন। শেষ উইকেট মার্ক উড আক্রমণাত্মক খেলার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। ১২২ রানে ইংল্যান্ড অল আউট হয়ে যায়। 

ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব দুর্ধর্ষ পারফরমেন্স করেন। এদের বোলিংয়ের সামনে ইংল্যান্ডের কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। এদিন চা খেয়েই বল হাতে নেমে পড়লেন রবিচন্দ্রন অশ্বিন। বিশেষ বিমানে এদিন রাজকোটে এসে পৌঁছোন স্পিনার।  খেলতে নেমেই এক উইকেট তুলে নেন। 

এর আগে যশস্বী জয়সওয়ালের দ্বিশতরান ও সরফরাজ খানের অর্ধশতরান হওয়ার পরই ৪৩০ রানের মাথায় ডিক্লিয়ার দিয়ে দেন অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডকে জয়ের জন্য ৫৫৭ রানের টার্গেট দেওয়া হয়। যশস্বী ২১৪ রানে অপরাজিত থাকেন ও সরফরাজ খান অপরাজিত থাকেন ৬৮ রানে।

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা