Asia Cup 2022: টসে জয় ভারতের, সিদ্ধান্ত ফিল্ডিংয়ের, নজরে বিরাট

বাদ ঋষভ, জায়গা দীনেশ কার্তিকের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়াকাপের মহারণে ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল। স্কোয়াডে একটি মাত্র পরিবর্তন করা হয়েছে। ঋষভ পন্থকে এদিনের ম্যাচে নেওয়া হয়নি। পরিবর্তে স্কোয়াডে জায়গা পেলেন দীনেশ কার্তিক। এই ম্যাচের দিকে যেমন সকলের নজর রয়েছে, নজরে রয়েছেন বিরাট কোহলি। করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বায়ের বিরুদ্ধে খেলতে পারেননি। আজকের মহারণের তার পারফরম্যান্স কেমন, সে দিকে নজর থাকবে।

এদিনের টি-টোয়েন্টে নানা কারণেই চিত্তাকর্ষক হয়ে উঠেছে। বিরাট কোহলির এটা শততম ম্যাচ। তিন ফরম্যাটে বিরাট প্রথম ভারতীয় ব্যাটার যিনি শততম ম্যাচ খেলতে নামবেন। অন্যদিকে, ভারত-পাক মহারণ ম্যাচে তরুণ পাক পেসার নাসিম শাহের অভিষেক ঘটল।    শেষ মুহূর্তে পাকিস্তান স্কোয়াডেও একটি পরিবর্তন করা হয়েছে। দলে যোগ দিয়েছেন হাসান আলি। পেশিতে চোট পাওয়ায় বিশ্রামে রাখা হয়েছে মহম্মদ ওয়াসিম জুনিয়রকে।

প্রায় এক বছর বাদে ভারতের মুখোমুখি পাকিস্তান। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বশেষ টি-টোয়েন্টিতে দেখা হয়েছিল দু-পক্ষের। সেই ম্যাচে পাকিস্তান ভারতকে ১০ উইকেট হারায়। আর সেই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। গতবারের পরাজয়ের বদলা নেওয়ার লক্ষ্য নিয়েই ভারতীয় বাহিনী খেলতে নামবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অন্যদিকে, পাকিস্তান চাইবে জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে। আর ম্যাচ ছুটির দিন হওয়ায় বাড়তি লাভ। সকলের চোখ টিভির পর্দায়।

এই খবর লেখা পর্যন্ত পাকিস্তান দুই ওভারে ১৪ রান তুলেছে। প্রতিপক্ষকে কম রানের মধ্যে বেঁধে রাখাই যে ভারতীয় শিবিরের লক্ষ্য, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ