রাত পোহালেই অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ, ঋষভ পন্থের অভাব বোধ করছেন ক্যাপ্টেন রোহিত

গত তিনটি ম্যাচের নিরিখে ভারত ২-১ হিসাবে এগিয়ে থাকলেও আগামী বৃহস্পতিবার শুরু হতে চলা ম্যাচ ভারতের কাছে গুরুত্বপূর্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট খেলা। বর্ডার-গাভাসকর ট্রফির এটি চতুর্থ তথা শেষ টেস্ট। ৯ তারিখ থেকে আগামী ১৩ মার্চ পর্যন্ত এই ম্যাচ চলবে। এখনও পর্যন্ত গত তিনটি ম্যাচের নিরিখে ভারত ২-১ হিসাবে এগিয়ে থাকলেও আগামী বৃহস্পতিবার শুরু হতে চলা ম্যাচ ভারতের কাছে গুরুত্বপূর্ণ। আমদাবাদে জিতলে তবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে টিম ইন্ডিয়া। খেলার একদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) জানান, দলে উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) অভাব বোধ করছেন তিনি।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে বলেন, ‘আমরা এখন টিম ইন্ডিয়ায় ঋষভ পন্থের অনুপস্থিতিটাই হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভারতীয় ক্রিকেট দলে ব্যাট হাতে ওর অনেক অবদান রয়েছে। যেহেতু ঋষভ পন্থ দলে নেই, তাই আমরা ঈশান কিষানকে দলে নিয়েছি।’ এদিন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন আরও বললেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রী এই ম্যাচের প্রথম দিন মাঠে উপস্থিত থাকবেন। ফলে সময়টা যথেষ্ট রোমাঞ্চকর হতে চলেছে। আমরা এই ম্যাচটা জেতার জন্য আপ্রাণ চেষ্টা করব।’

উল্লেখ্য গত বছর ডিসেম্বর মাসে এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন ঋষভ পন্থ। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?