দল জয়ী, শতরান করতে ব্যর্থ হওয়ায় অনুতপ্ত শিখর

মাত্র তিন রানের জন্য হাতছাড়া সেঞ্চুরি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ভারতের জয় প্রায় হাতছাড়া হতে বসেছিল। প্রায় শেষ মুহূর্তে বিরাট বাহিনী মাত্র তিন রানে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় লাভ করে। ভারত (India)) জয় পাওয়ায় শিবিরে কিছুটা হলেও স্বস্তির বাতাস। যদিও শিখর ধাওয়ান (Shikhar Dhawan) জানিয়েছেন, শতরানের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন। কিন্তু সেই লক্ষ্যপূরণ তিনি করতে ব্যর্থ হয়েছেন। তাই, দল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় পেলেও কোথাও একটা যেন আফশোস থেকে গেল। ধাওয়ান মাত্র তিন রানের জন্য শতরান করতে ব্যর্থ। 

শিখর যেমন শতরান করতে না পারার জন্য অনুতপ্ত বোধ করছেন, ক্যারিবিয়ান শিবিরের দুই ব্যাটার কিলে মেয়ার্স (Kyle Mayers)এবং ব্র্যান্ডন কিংয়ের (Brandon King) অর্ধশতরানও জলে গিয়েছে। শিখর ধাওয়ান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

ম্যাচের শেষে ধাওয়ান (Shikhar Dhawan) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, ‘শতরানের টার্গেট নিয়েই মাঠে নেমেছিলাম। মাত্র তিন রাজ্যের জন্য সেঞ্চুরি হাত ছাড়া হয়ে গেল। ভাবলে সত্যি খারাপ লাগছে। তবে সন্তুষ্টি একটাই যে দলের পারফরম্যান্স (team performance) ভালো। ম্যাচ একসময় অন্যদিকে মোড় ঘুরে গিয়েছিল। তাই, কিছুটা হলেও শিবির উদ্বিগ্ন ছিল। তবে ম্যাচে আমরা জয় পাওয়ায় শিবির কিছুটা হলেও স্বস্তিতে।’  একদিনের সিরিজের (one day Series) প্রথম ম্যাচে জয় পাওয়ায় ভারত আপাতত ১-০-তে এগিয়ে রইল।

শিখর ধাওয়ানের পাশাপাশি শুভমন গিল এবং শ্রেয়াস আইয়ারের পারফরম্যান্স ভালো। শুভমন গিল করেন ৬৪ রান এবং শ্রেয়াস আইয়ার করেন ৫৪। ক্যারিবিয়ান শিবিরে উল্লেখযোগ্য পারফরম্যান্স কেলে মেয়ার্স এবং ব্র্যান্ডন কিংয়ের।  

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?