এশিয়া কাপ ফাইনালে বিধ্বংসী বোলিংয়ের পুরস্কার, বিশ্বসেরা সিরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে গত রবিবার এশিয়া কাপের ফাইনালে তাঁর বিধ্বংসী বোলিংয়ের কাছে নাকাচোবানি খেয়েছিলেন দাসুন শানাকারা। মাত্র ৫০ রানেই গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ইনিংস। আর ওই স্বপ্নের বোলিংয়ের সুবাদে আইসিসি’র একদিনের র‍্যাঙ্কিংয়ে এক লাফে নয় নম্বর থেকে এক নম্বরে উঠে এসেছেন মহম্মদ সিরাজ। আর ভারতীয় পেসারের কাছে শীর্ষ স্থান খুঁইয়ে দু’নম্বরে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। এশিয়া কাপে ভালো পারফরম্যান্সের দৌলতে ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয়স্থান ধরে রেখেছেন শুভমন গিল।

বুধবার আইসিসির পক্ষ থেকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এশিয়া কাপে প্রত্যাশিত ফল না করতে পারলেও একদিনের ক্রিকেটে সেরা দলের তকমা নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছে বাবর আজমের পাকিস্তান। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষেই রয়েছেন পাক অধিনায়ক। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু বোলিংয়ের র‍্যাঙ্কিংয়ে অনেকটাই রদবদল হয়েছে।

এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নেওয়ার কারণে নেওয়ায় রেটিং পয়েন্ট বেড়েছে সিরাজের। নবম স্থান থেকে এক লাফে শীর্ষে উঠেছেন। সিরাজের পয়েন্ট ৬৯৪। দ্বিতীয় স্থানে থাকা হ্যাজলউডের পয়েন্ট ৬৭৮। তিন নম্বরে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর পয়েন্ট ৬৭৭। বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন আর এক ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। তবে তিনি তিন ধাপ নেমে নবম স্থানে চলে গিয়েছেন। তাঁর পয়েন্ট ৬৩৮। চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা যশপ্রীত বুমরা রয়েছেন ২৭ নম্বরে।

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু