আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, দলে ফিরলেন রাহুল

নিজস্ব প্রতিনিধি, ক্যান্ডি: আসন্ন একদিনের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন কে এল রাহুল। এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। এছাড়া তে,ন আর চমক নেই। অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মাই।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। আইসিসি’র নিয়মানুযায়ী এদিনই প্রতিটি দলকে বিশ্বকাপের জন্য সম্ভাব্য দল জানাতে হবে। যদিও আগামী ২৭ সেপ্টেম্বর চোট কিংবা অন্য কারণে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ পাবে দলগুলি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড-সহ একাধিক দল ইতিমধ্যেই বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করেছে। মঙ্গলবার কলম্বোর এক হোটেলে আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলের সদস্যদের নাম ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর। উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও। এশিয়া কাপ না খেলা সত্বেও দলে জায়গা পেয়েছেন কে এল রাহুল। আর তাঁকে দল ফেরানো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।দীর্ঘদিন বাদে চোট সারিয়ে দলে ফেরা যশপ্রীত বুমরাও রয়েছেন। চর্চায় থাকলেও ঠাঁই হয়নি যজুবেন্দ্র চহালের।

বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল হল—

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, রবীন্দ্র জাদেজা, ঈশান কিশন, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর।

Published by:

Share Link:

More Releted News:

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ