ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষিত, শামিকে বিশ্রাম

টেস্ট দলে ফের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অজিঙ্ক রাহানেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট ও একদিনের দল ঘোষণা করল বিসিসিআই। অধিনায়ক হিসেবে থেকে গেলেন রোহিত শর্মা। টেস্ট দলে ফের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অজিঙ্ক রাহানেকে। বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। ক্যারিবীয়দের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে টিমে রাখা হয়নি দলের নির্ভরযোগ্য পেসার মহম্মদ শামিকে। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আগামী মাসেই দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি টুয়েন্টি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে ভারতীয় দল। জুলাইয়ের ১২ তারিখ ডমিনিকায় ক্যারিবীয়দের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। দ্বিতীয় টেস্ট শুরু হবে জুলাইয়ের কুড়ি তারিখে। ২৭ জুলাই প্রথম ওয়ান ডে’তে পরস্পরের মুখোমুখি হবে দুই দল। বিসিসিআইয়ের পক্ষ থেকে এদিন শুক্রবার অবশ্য টেস্ট এবং ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষিত হয়েছে। সদ্য সমাপ্ত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রথমবার টেস্ট দলে জায়গা করে নিয়েছেন যশস্বী জয়সোয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। বোলার মুকেশ কুমার ও নবদীফ: সাইনিকেও দলে রাখা হয়েছে। একদিনের দলে ফিরেছেন উমরান মালিক ও সঞ্জু স্যামসন। সুযোগ দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়, জয়দেব উনাদকট ও মুকেশ কুমার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ঘোষিত ভারতীয় দলে কারা-কারা জায়গা পেলেন দেখে নেওয়া যাক-

টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, কে এস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট ও নবদ্বীপ সাইনি।

একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল, যজুবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট ও উমরান মালিক।

 

মারাঠি ভাষা জেনেও খোলা মঞ্চে মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের পুরনো ভিডিও নিয়ে হইচই

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার