আন্তর্জাতিক ক্রিকেটে‌ এক ওভারে ৫ উইকেট নিয়ে রেকর্ড এই বোলারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ গজের ময়দান মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা। এবার ক্রিকেট ইতিহাসে যুক্ত হল একটি নতুন অধ্যায় । ২৮ বছর বয়সী ইন্দোনেশিয়ান ফাস্ট বোলার গেদে প্রিয়ানদানা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন একটি কৃতিত্ব অর্জন করেছেন যা পুরুষ বা মহিলা কোনও খেলোয়াড় আগে তা অর্জন করতে পারেনি। প্রিয়ানদানা বিশ্বের প্রথম বোলার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছেন।

মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ডানহাতি এই পেসার তাঁর প্রথম ওভারেই এই কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর অসাধারণ বোলিং ইন্দোনেশিয়াকে ৬০ রানের বিশাল জয় নিশ্চিত করতে সাহায্য করেছে। কম্বোডিয়ার রান তাড়া করতে নেমে হঠাৎ করেই ইন্দোনেশিয়ার বোলারদের সামনে ভেঙে পড়েন। ১৬৮ রান তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে কম্বোডিয়ার বোর্ডে রান ছিল ৫ উইকেটে ১০৬। দুই পক্ষের জয়ের সম্ভাবনা ছিল। তখন প্রথম ওভার করতে আসেন গেদা প্রিয়ানদানা। এসেই ময়দানে ঝড় তোলেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ, বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গেলেন কামিন্স-লায়ন

প্রথম ৩ বলে শাহ আবরার হুসেইন, নির্মলজিৎ সিং এবং চ্যানথোয়ুন রাথানাককে ফিরিয়ে হ্যাটট্রিক করেন। তার পরেই আরও দুটি উইকেট তুলে নেন। ডট বলের পর, তিনি মংদারা সোক এবং পেলে ভেন্নাককে আউট করে পাঁচ উইকেট নেন। ইন্দোনেশিয়ার এই পেস বোলারের এক ওভারে মাত্র ১ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে করেছেন বিশ্বরেকর্ড।    ৬০ রান  বাকি থাকতেই কম্বোডিয়ার সকল খেলোয়ার অলআউট হয়ে যায়। শুধু বল নয় ব্যাট হাতেও ভালো খেলেছেন প্রিয়ানদানা। ধর্ম কেশুমার সঙ্গে ওপেনিংয়ে নেমে   ৬ বলে ১১ রান করেছিলেন।

 

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার মৃত ৫ বায়ুসেনা আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’