ব্যক্তিগত হেলিকপ্টারে এসে দলে যোগ দিলেও অনুশীলনে নামলেন না নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কয়েকটা দিন পরেই শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ। ফুটবল প্রেমীদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলি। তবে বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই কঠিন হচ্ছে নেইমারের অংশগ্রহণের পথ। বুধবার তেরেসোপোলিসে প্রধান কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার অনুশীলনে নামে সেলেসাওরা। প্রথম দিনের এই অনুশীলনে দেখা যায়নি দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে। এই নিয়েই শুরু হয়েছে চর্চা।

ডান পায়ের কাফ মাসলের চোটের কারণে ব্রাজিলের প্রস্তুতিমূলক ম্যাচগুলো থেকে আগেই ছিটকে যাওয়া এই ফরোয়ার্ড স্কোয়াডের সঙ্গে ক্যাম্পে আগেই যোগ দিয়েছিলেন। নেইমার একটি কালো ব্যাটম্যান-থিমের হেলিকপ্টারে চড়ে তেরেসোপোলিসের ক্যাম্পে পৌঁছান। তবে অনুশীলনের সময় তিনি মাঠের বাইরে ছিলেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে যে, আরও কিছু শারীরিক পরীক্ষার জন্য তাঁকে আটকে রাখা হয়েছে। গত ১৭ মে সান্তোস বনাম কোরিতিবা ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন এই ফরোয়ার্ড।

আরও পড়ুন: কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

জানা গিয়েছে, নেইমারের ডান পায়ের পেশির এমআরআই স্ক্যান করানো হয়েছে। এই পরীক্ষার ফল ইতিবাচক হলেই তিনি দ্রুতই অনুশীলনে ফিরবেন। তবে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে করা নতুন পরীক্ষায় আরও গুরুতর সমস্যার কথা জানা গিয়েছে। সূত্রের খবর,  নেইমার দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। দলের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে চোট গুরুতর হলে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না। সে ক্ষেত্রে আসন্ন পানামা এবং মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দুটিতে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়বে।  ব্রাজিলের জন্য বিষয়টি শুধু একজন খেলোয়াড়ের অনুশীলনে অনুপস্থিত থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। নেইমারই এই দলের আবেগের কেন্দ্রবিন্দু। সেই সঙ্গেই ফুটবল প্রেমীদের কাছে নেইমার বড় একটি নাম।  

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের