ধর্ম অবমাননার দায়ে ৫,০০০ ইউরো জরিমানা আর্জেন্টিনার তারকা ফুটবলারকে

Share:

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে খেলায় আগেই দুঃসংবাদ শুনলেন ইন্টার মিলানের অধিনায়ক লাওতারো মার্তিনেজ। আসন্ন বড় ম্যাচেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার কথা ছিল এই তরকা ফুটবলারের। ছন্দে থাকা মার্তিনেজকে হঠাৎ জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

জানা গিয়েছে, জরিমানার অঙ্কের থেকেও বিশেষ আলোচনার বিষয় হল অভিযোগের কারণ। সেটিই এখন বেশি আলোচনার কেন্দ্রে, যা মার্তিনেজকে বিতর্কের মুখে ফেলেছে।গত ১৬ ফেব্রুয়ারি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর ফেডারেল প্রসিকিউটরের অফিস মার্তিনেজের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ আনে। এরই পরিপ্রেক্ষিতে মূলত জরিমানা করা হয়েছে তাঁকে। এক বিবৃতিতে মার্তিনেজকে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এফআইজিসি।

একটি বিবৃতিতে জানানো হয়েছে, মার্তিনেজ দুইবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন, যা টেলিভিশনে স্পষ্টভাবে ধরা পড়েছে। যদিও কোন শব্দ উচ্চারণের কারণে মার্তিনেজকে এই শাস্তি পেতে হলো, সেটি উল্লেখ করা হয়েনি বিবৃতিতে।

ইতালিয়ান ফেডারেশন বিবৃতিতে জানানো হয়েছে, এ ধরনের আপত্তিকর ভাষার ব্যবহার স্পোর্টিং জাস্টিস কোডের ৩৭ অনুচ্ছেদের লঙ্ঘন, যা এক ম্যাচের জন্য শাস্তিযোগ্য অপরাধও বটে। তবে উভয় পক্ষের আলাপের পর মার্তিনেজের জরিমানা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ইউরো যা ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ ৭১ হাজার ৪৭০ টাকা।

প্রাথমিকভাবে ধর্মীয় অবমাননার অভিযোগ অবশ্য পুরোপুরি অস্বীকার করেন মার্তিনেজ। ফেব্রুয়ারিতে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার বলেছিলেন, “আমি কখনওই সেই শব্দগুলি উচ্চারণ করিনি। আমি হতাশ ছিলাম, কিন্তু এমন কিছু বলিনি। আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এ ঘটনা আমার জন্য যন্ত্রণাদায়ক।”মার্তিনেজের নির্দোষ দাবির পরও অবশ্য ফেডারেল প্রসিকিউটর অফিস আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তী সময়ে অডিও রেকর্ডিংয়ে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতাও মেলে। এরই ভিত্তিতে শাস্তির মুখে পড়তে হলো মার্তিনেজকে।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে