Asia Cup: বিরাটের এই জঘন্য পারফরম্যান্স ভাবাই যায় না: ইনজামাম

রোহিত শর্মার পারফরম্যান্সেও অসন্তুষ্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  এশিয়া কাপে বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ইমজামাম-উল-হক। প্রাক্তন পাক কাপ্তান জানিয়েছেন, ভারতের এই ব্যাটারের পারফরম্যান্স দেখে এদিকে তিনি বিস্মিত হয়েছেন। একই সঙ্গে তাকে হতাশ করেছে। এশিয়াকাপের শুরু থেকে ভারত-সহ অংশগ্রহণকারী প্রতিটি দলের ক্রিকেটারদের পারফরম্যান্স তিনি মন দিয়ে দেখেছেন। বিশেষ করে নজর রাখেন সেই সব ব্যাটারদের যারা তাদের পারফরম্যান্সের দৌলতে জনপ্রিয়তা অর্জন করেছেন। বিরাট ছাড়া রোহিত শর্মার পারফরম্যান্সেও অসন্তুষ্ট নন ইনজামাম। নজরে পড়েছে রোহিতের বডি ল্যাঙ্গুয়েজ। ইনজামাম বলেন, রোহিতে পারফরম্যান্স দেখে স্পষ্ট বোঝা গিয়েছে যে সে রীতিমতো মানসিক চাপে রয়েছে। চাপে ছিল স্কোয়াড।

কী বলেছেন ইনজামাম?

আমি অবাক হয়েছি বিরাট কোহলিকে দেখে। আমি একদিকে যেমন বিস্মিত হয়েছি, আমি হতাশও হয়েছি। কারণ, একজন টপ প্লেয়ার, যে অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে, তাকে দেখে স্পষ্ট বোঝা গিয়েছে সে চাপে রয়েছে। চারটে ডটবল খেলেছে এবং রীতিমতো টেনশনে ছিল। আর বিরাট কোহলির মতো প্রথম সারির ব্যাটসম্যানরা টেনসনে থাকতে দেখা গেলে, যেমন কেএল রাহুলের আউট হওয়ার পর রোহিতের প্রতিক্রিয়া আবেগপ্রবণ। এর থেকে ড্রেসিংরুমে একটা বার্তাই পৌঁছয় যে শিবির পুরোপুরি টেনশনে রয়েছে।

ইনজামাম আরও বলেন, সিনিয়র প্লেয়াররা টেনশনে থাকলে তার প্রভাব পড়ে জুনিয়ার প্লেয়ারদের ওপর।সিনিয়র প্লেয়াররা টেনশনে থাকতেই পারেন। কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে তা যেন কোনওভাবেই ফুটে না ওঠে। একই কথা বিপক্ষ শিবিরের ক্ষেত্রেও প্রযোজ্য।

ইনজামামের মন্তব্যের প্রেক্ষিতে ভারতীয় শিবিরের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ