IPL-2023-আরব সাগরের তীরে শনিবার ধোনি-রোহিতের লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: আরব সাগরের তীরে আইপিএল (IPL)-এর আসরে ধোনি বনাম রোহিতের লড়াই শনিবার সন্ধ্যায়। এই লড়াইকে ঘিরেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোর তরজা। রোহিত ভক্তরা বলেছেন, শনিবার ম্যাচে একাই ব্যাট হাতে ঝড় তুলবেন রোহিত। পিছিয়ে ধোনি ভক্তরাও। তাঁরাও স্লোগান তুলছেন আজ কা সাম ধোনি কা নাম। অবশ্য শনিবার সন্ধ্যায় কে ব্যাট হাতে ২২ গজে ঝড় তুলে দলকে জেতান তা অবশ্য সময়ই বলবে। এই ম্যাচ শুরুর আগে যদি দুই দলের পরিসংখ্যান একটু দেখে নেওয়া যাক।

পরিসংখ্যান অনুযায়ী প্রথম ম্যাচে গুজরাটের কাছে হারতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনিদের। সেই ম্যাচে একাই হার্দিক পাণ্ডিয়ার দলের বোলিংকে ছার করে দিয়েছিলেন ঋতুরাজ। ছন্দে থাকা ঋতুরাই কিন্তু এবার চেন্নাই দলের ব্যাটিং লাইন আপের টার্মকার্ড। এছাড়া বাকি ব্যাটারদের মধ্যে মঈন আলি ছাড়া কেউই সেইভাবে নজর কারতে পারেননি। ফর্মে নেই অম্বাতি রায়ডুও। যা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।

প্রথম ম্যাচে ধরাশায়ী হলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় চেন্নাই। লখনৌ সুপারজায়ান্টসকে তারা পরাজিত করে ১২ রানে। মুম্বই ম্যাচে মাঠে নামার আগে এটাই বাড়তি অক্সিজেন দেবে চেন্নাই এক্সপ্রেসকে। তবে মুম্বই ম্যাচে ব্যাটিং লাইনআপের শুধু ঋতুরাজের ওপর ভরসা করলেই হবে না। রান করতে হবে বাকি ব্যাটারদেরও। না হলে সমুহূ বিপদ। চেন্নাইকে মনে রাখতে হবে রোহিতরা ঘরের মাঠে একটা ম্যাচ হেরে মাঠে নামছে। যে দলে রয়েছে হিটম্যানের মতো ব্যাটার। চেন্নাইকে আরও একটা চিন্তায় রাখবে তিলক ভার্মার পারফরম্যান্স।

আরও জানতে পড়ুন: দিল্লির https://www.live.eimuhurte.com/sports/ipl-2023-today-first-match/বিপক্ষে রাজস্থানকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা

বোলিংয়ের দিকে তাকালে দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের হয়ে নজর কেড়েছিলেন মঈন আলি। সুতরাং তাঁর বোলিংয়ের দিকেও নজর থাকবে সবার। এছাড়া দীপক চাহার রবীন্দ্র জাদেজাও রয়েছেন দলে।

অন্য দিকে মুম্বই দলটি চলতি আইপিএল-এ হেরেছে বিরাটদের কাছে। দলের ব্যাটিংয়ে মূলত তিনজনের ওপরই নির্ভরশীল হলেও নতুন ব্যাটার হিসেবে উঠে আসছেন তিলক ভার্মা। তবে তাঁর অতিরিক্ত ভরসা না করাই ভালো। সেক্ষেত্রে ধোনির দলের বিরুদ্ধে কিন্তু রোহিত এবং ঈশানকিষাণকেই বড় দায়িত্ব নিতে হবে। ম্যাচ জিততে গেলে কাজে লাগাতে হবে চেন্নাই দলের দুর্বল বোলিং লাইনআপকে ছাড়খার করার।

তবে ব্যাটিং-বোলিংয়ের লড়াইয়ের মাঝেও শনিবার আরও লড়াই থাকবে মাঠের বাইরে সেটি রোহিত বনাম ধোনির ম্যাচ টেকটিস। সেই কৌশলে যে বাজিমাত করতে পারবে সেই কিন্তু শেষ হাসি হাসবে।

সস্তার গয়না কিনছেন? অ্যামাজন-টিকটকের কিছু পণ্যে মিলল ক্যানসারের উপাদান

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার