IPL-2023: প্লে-অফে যেতে গেলে শুক্রবার দুই দলের জয় ছাড়া গতি নেই

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এ শুক্রবার রাজস্থান রয়্যাল মুখোমুখি হচ্ছে পাঞ্চাব কিংস-এর। এই মুহূর্তে লিগ টেবিলের যা অবস্থা তাতে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রাজস্থান। অন্য দিকে সম সংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকার কারণে অষ্টম স্থানে রয়েছে শিখর ধাওয়ানের পাঞ্জাব।

এই অবস্থায় শুক্রবার পরস্পরের মুখোমুখি হচ্ছে এই দুই দল। প্লে অফে যেতে গেলে দুই দলকে জেতার পাশাপাশি বড় ব্যবধানে জিততে হবে। কেননা দুটি দলের কাছেই শুক্রবারের ম্যাচটা গ্রুপ লিগের শেষ ম্যাচ। কাজেই যেই জিতবে তার কাছেই টিকিট মেলার সুযোগ থাকবে প্লে-অফে যাওয়ার।

চলতি আইপিএল-এ রাজস্থান দলটা শুরুতে দূরন্ত শুরু করেছিল। ম্যারাথন লিগ যত এগোতে থাকে, ততই লিগ টেবিলের শীর্ষ স্থান থেকে নামতে শুরু করে সঞ্জু স্যামসনের দল। তবুও তাঁরা প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে শুক্রবারের ম্যাচটিকেই ডু-অর-ডাই ম্যাচ বলেই মেনে নিচ্ছেন। একই অবস্থা পাঞ্জাবের ক্ষেত্রেও।

আরও জানতে পড়ুন: দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে পাকিস্তানের প্রস্তাবে সায় দিল না ভারত

ম্যাচের আগে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন রাজস্থান দলটা পাঞ্জাবের থেকে ধারে ও ভারে একটু এগিয়েই রয়েছে। ব্যাটিং-এ যশস্বী, বাটলার এবং অধিনায়ক সঞ্জু তিনজনেই ছন্দে রয়েছেন। কাজেই এই ত্রয়ী ব্যাটাসম্যানই রাজস্থানের তরুপের তাস। বোলিং-এ রয়েছেন যজুবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন ও অ্যাডাম জাম্পারা।

অন্য দিকে পাঞ্জাব দলে ব্যাটিং-এ বড় ভরসা অবশ্যই দলনায়ক শিখর ধাওয়ান। পাশাপাশি প্রভিশিমরন এবং লিভিংস্টোন থাকেলও তাঁদের ধারাবাহিকতার অভাব রয়েছে। লিভিংস্টোন আগের ম্যাচে দিল্লির বিপক্ষে দূরন্ত খেলেছেন ঠিক কথাই, শুক্রবারের ম্যাচে তাঁকে সামলাতে হবে চাহাল এবং অশ্বিনকে। সুতরাং সেটা দিল্লির বোলারদের সামলানোর থেকে অনেক বেশি কঠিন।

বোলিং বিভাগেও পাঞ্জাব দলটাতে একঝাঁক বোলার থাকলেও তাঁরা কেউই ফর্মে নেই। না আছে রাবাডা, না আছে সাম কারেন। ছন্দে রয়েছেন একমাত্র এইলিস, হরপ্রীত বারার, রাহুল চাহার। অর্শদ্বীপ সাড়া জাগিয়ে শুরু করেলও শেষ লগ্নে এসে নিজের সেরাটা দিতে পারছেন না। ফলে রাজস্থানের বিপক্ষে একটু ব্যাকফুটেই থাকবেন শিখররা।

তবে ধরমশালার মাটিতে আগের ম্যাচে দিল্লির কাছে হারতে হয়েছে পাঞ্জাবকে। পিচের চরিত্র তাই ভালো করেই জানা শিখরদের। এখন দেখার শেষ পর্যন্ত এই হাইভোল্টেজ ম্যাচে কে বাজিমাত করে প্লে-অফে যাওয়ার আশা টিকিয়ে রাখতে পারে।

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার