রাচিন-শিভমের তাণ্ডবে ২০৬ রান তুলল চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ‘প্রহারেণ ধনঞ্জয়’। মঙ্গলবার রাতে ঘরের মাঠে গুজরাতের বোলারদের পিটিয়ে ছাতু করে দিল চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। রাচিন রবীন্দ্র ও শিভম দুবের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে রানের পাহাড় গড়েছে গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান তুলেছে ঋতুরাজ গায়কোয়াড়ের দল। গুজরাতের পক্ষে রশিদ খান চার ওভারে ৪৯ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন।

মঙ্গলবার চিপক স্টেডিয়ামে টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। শুরু থেকেই গুজরাতের বোলারদের নির্দয়ভাবে পেটাতে শুরু করেন চেন্নাইয়ের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। দুজনে মাত্র ২৭ বলে ৫২ রান যোগ করেন। বিধ্বংসী হয়ে ওঠা রবীন্দ্রকে ফিরিয়ে দেন রশিদ খান। সাজঘরে ফেরার আগে ২০ বলে ৬টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৪৬ করেন কিউই অলরাউন্ডার। রবীন্দ্র ফেরার পরে দলকে টেনে নিয়ে যান ঋতুরাজ ও অজিঙ্কা রাহানে। ৯.৫ ওভারে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। যদিও এদিন খুব একটা চেনা ছন্দে দেখা যায়নি রাহানেকে। ১২ বলে ১২ রান করে সাই কিশোরের বলে স্ট্যাম্প আউট হয়ে ফেরেন। দুরন্ত খেলতে থাকা চেন্নাই অধিনায়ক ঋতুরাজ অকারণে চালিয়ে খেলতে গিয়ে স্পেনসার জনসনের বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

যদিও তাতে খুব একটা স্বস্তি পায়নি শুভমনের দল। চতুর্থ উইকেটে জুটি বেঁধে তাণ্ডব চালাতে থাকেন শিভম দুবে ও ডারিল মিচেল। তবে মিচেলের চেয়েও বেশি ধ্বংসাত্মক ছিলেন দুবে।  বেধড়ক মার খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন রশিদ খান-মোহিত শর্মারা। মাত্র ২২ বলে পাঁচটি বিশাল ছক্কা ও দুটি চারের সাহায্যে নিজের অর্ধশতরানে পৌঁছে যান শিভম দুবে। শেষ পর্যন্ত ১৯তম ওভারে বল করতে এসে তাঁকে সাজঘরে ফেরান রশিদ খান। আউট হওয়ার আগে ২৩ বলে ৫১ রান করেন। শিভম আউট হওয়ার পরে ৬ নম্বরে নামা সমীর রিজভি ক্রিজে এসেই শুরু করেন তাণ্ডব নৃত্য। ৫ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন। শেষ বলে রান নিতে গিয়ে আউট হয়ে যান মিচেল (২৪)। রবীন্দ্র জাদেজা ৭ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে চেন্নাই।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ