জলে গেল করুণের অসাধারণ ইনিংস, দিল্লির জয়রথ থামাল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: থেমে গেল দিল্লি এক্সপ্রেসের জয় রথ। রবিবার রাতে ঘরের মাঠেই মুখ থুবড়ে পড়ল দিল্লি ক্যাপিটালস। মিডল ও নিচের সারির ব্যাটারদের ব্যর্থতায় জলে গেল করুণ নায়ারের বিধ্বংসী ইনিংস। প্রথমে ব্যাট করে তিলক ভার্মার চওড়া ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে  ১৯ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে যায় দিল্লি। ১২ রানে জিতে মুখের হাসি চওড়া হল হার্দিক পাণ্ড্যদের।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর পটেল। ব্যাট করতে নেমে প্রথম থেকেই দেখেশুনে খেলতে থাকেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। বেশ ভালই খেলছিলেন দুজনে। রান মেশিনও সচল রাখছিলেন। মনে হচ্ছিল, সমালোচকদের জবাব দিতে বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে নেমেছছেন রোহিত শর্মা। কিন্তু না। এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন মুম্বইয়ের তারকা ক্রিকেটার। মাত্র ১৮ বলে ১৮ রান করে বিপরাজ নিগমের শিকার হয়ে ফেরেন রোহিত। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মুম্বইকে এগিয়ে নিয়ে যান রিকেলটন ও সূর্য যাদব। অষ্টম ওভারে কুলদীপ যাদবের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান রিকেলটনও। আউটের আগে করেন ২৫ বলে ৪১ রান। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চচার ও দুটি ছক্কায়।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা দিল্লির বোলারদের শাসন করে রান মেশিন সচল রাখেন। রান তোলার গতিও বেড়েছিল। ১৪তম ওভারে সূর্যকে ফিরিয়ে ৫৮ রানের জুটি ভেঙে মুম্বইকে জোর ধাক্কা দেন কুলদীপ যাদব। ২৮ বলে ৪০ করেন সূর্য। পরের ওভারে বিপরাজ নিগমের বলে ফিরে যান মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তিনি করেন চচার বলে দুই রান। পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় মুম্বই। পঞ্চম উইকেটে জুটি বেঁধে সেই চাপ কাটানোর চেষ্টা চালান তিলক ও নমন ধীর। দিল্লির স্পিনারদের মাথায় চড়তে না দিয়ে পাল্টা মারের পথে হাঁটেন দুজনে। ২৬ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিলক। ১৯.৪ ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় মুম্বই। পরের বলেই মুকেশ কুমারের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিলক ভার্মা। আউট হওয়ার আগে করেন ৩২ বলে ৫৯। শেষ পর্যন্ত ২০৫ রানে থেমে যায় মুম্বইয়ের ইনিংস। নমন ধীর (১৭ বলে ৩৮) ও উইল জ্যাকস (১ বল ১) অপরাজিত থেকে যান।

জয়ের জন্য ২০৬ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি দিল্লির। স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই প্রথম বলে শূন্য রানে সাজঘরে ফেরেন জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামাল দেন অভিষেক পোড়েল ও করুন নায়ার। দুজনে দীপক চহার-ট্রেন্ট বোল্ট-যশপ্রীত বুমরাহদের আক্রমণ নির্বিষ করে করে রান মেশিন শুধু সচলই রাখেননি। পাল্টা মারের পথে হেঁটেছেন। প্রথম পাওয়ার প্ল-ত (অর্থা‍ৎ ৬ ওভারে) ৭২ রান তুলে নেন। অভিষেকের চেয়েও বেশি আগ্রাসী ছিলেন করুণ। চার ও ছক্কার ফুলঝুরি ছুটতে থাকে তাঁর ব্যাট থেকে। মাত্র ২২ বলেই আটটি চার ও দুটি ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরান পৌঁছন। মাত্র ৯ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় দিল্লি। ১১ তম ওভারে বল করতে এসে অভিষেককে পেরিয়ে ১১৯ রানের পার্টনারশিপ ভাঙেন কর্ণ শর্মা। ২৫ বলে ৩৩ রান করে ফিরে যান অভিষেক।

যেভাবে বিধ্বংসী মেজাজে খেলছিলেন করুণ তাতে সবাই ধরে নিয়েছিলেন শতরান বাঁধা। কিন্তু দ্বাদশ ওভারে করুণের তাণ্ডব থামান মিচেল সান্তনার। ৪০ বলে ১২টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৮৯ রান করে ফেরেন দিল্লির তিন নম্বর ব্যাটার। আর করুণ ফেরার পরেই ম্যাচের রং বদলে যেতে থাকে।  দিল্লির অধিনায়ক অক্ষর পটেলকে (৯) ফিরিয়ে জোর ধাক্কা দেন যশপ্রীত বুমরাহ। আগের ম্যাচে বেঙ্গালুরুকে বধের পিছন বিশেষ ভূমিকা রাখা ত্রিস্তান স্টাবস ফেরেন মাত্র ১ রান করে। ১৬তম ওভারে কর্ণ শর্মার বলে সাজঘরে ফেরেন বেঙ্গালুরু ম্যাচের নায়ক লোকেশ রাহুল। তিনি করেন ১৩ বলে ১৫ রান। পর পর উইকেট হারিয়ে আচমকাই চাপে পড়ে যায় দিল্লি। সপ্তম উইকেটে জুটি বেঁধে আশুতোষ শর্মা ও বিপরাজ নিগম দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান। ১৮তম ওভারে বল করতে এসে বিপরাজকে (৮ বলে ১৪) ফিরিয়ে মুম্বইকে জয়ের দিকে এগিয়ে দেন সান্তনার। পরের ওভারে বুমরাহের বলে পর পর দুটি চার হাঁকানোর পরে অকারণে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন আশুতোষ শর্মা (১২)। পরের বলে রান আউট হন কুলদীপ যাদব (০)। পরের বলে নির্বোধের মতো রান নিতে গিয়ে আউট হয়ে দলের হার নিশ্চিত করেন মোহিত শর্মা।

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?