ঘরের মাঠে লড়াই করেও শ্রেয়সদের কাছে হেরে গেলেন শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ঘরের মাঠে দুর্দান্ত শুরু করেও জয় অধরা থেকে গেল শুভমন গিলদের। মঙ্গলবার (২৫ মার্চ) শেষ ওভারে জয়ের জন্য গুজরাত টাইটান্সের দরকার ছিল ২৭ রান। হাতে ছিল সাত উইকেট। কিন্তু প্রথম বলেই রান আউট হয়ে যান রাহুল তেওতিয়া। চতুর্থ বলে ক্লিন বোল্ড হয়ে যান শেরফানে রাদারফোর্ডও। সেই সঙ্গে ম্যাচের ভাগ্যও নির্ধারিত হয়ে যায়। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৪৩ তুলেছিল পঞ্জাব কিংস। জবাবে ৫ উইকেটে ২৩২ রানেই থামল গুজরাত। ১১ রানে জিতে শুরু দিয়েই আইপিএল অভিযান শুরু করল পঞ্জাব কিংস।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান গুজরাতের অধিনায়ক শুভমন গিল। শুরুটা অবশ্য খুব ভাল হয়নি পঞ্জাবের।  চতুর্থ ওভারে ফিরে যান প্রভসিমরান সিংহ (৫)। এর পর দ্বিতীয় উইকেটে প্রিয়াংশ আর্যকে সঙ্গে নিয়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। দুজনে যোগ করেন ৫১ রান। প্রিয়াংশ (৪৭) ফেরার পরে আজমাতুল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন শ্রেয়স। কিন্তু ১১তম ওভারে পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন সাই কিশোর। পর পর দুই বলে ফেরান ওমরজাই (১৬) ও গ্লেন ম্যাক্সওয়েলকে (০)। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান পঞ্জাব অধিনায়ক। মার্কাস স্টোইনিসকে সঙ্গে নিয়ে ৫৭ রান যোগ করেন। ১৫ বলে ২০ রান করে ফেরেন স্টোইনিস।

এর পরই তাণ্ডব শুরু করে দেন শ্রেয়স ও শশাঙ্ক সিংহ। মাঠ জুড়ে চার আর ছক্কার ফুলঝুরি ছোটান দুজনে। খানিকটা হলেও দিশেহারা হয়ে পড়েন গুজরাতের বোলাররা। শেষ ২৪ বলে দুজনে ৮১ রান যোগ করে দলকে বড় ইনিংসের ওপর দাঁড় করান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে পঞ্জাব। ৪২ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন শ্রেয়স। অন্য প্রান্তে ছয়টি চার ও দুটি ছক্কার সাহায্যে ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক। গুজরাতের হয়ে সাই কিশোর চার ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন গুজরাতের দুই ওপেনার শুভমন গিল ও সাই সুদর্শন। প্রথম ৩৫ বলে দুজনে ৬১ রান তোলেন। গুজরাত অধিনায়ক গিলকে (৩৩) ফিরিয়ে জুটি ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে তাতে খুব একটা সমস্যায় ফেলা যায়নি গুজরাতকে। দ্বিতীয় উইকেটে জস বাটলার ও সাই সুদর্শন ঠাণ্ডা মাথায় পঞ্জাবের বোলারদের আক্রমণ নির্বিষ করে দলকে এগিয়ে নিয়ে যান। অনায়াসেই নিজের অর্ধশতরানে পৌঁছে যান সাই। ১৩ তম ওভারে বল করতে এসে সাইকে ফিরিয়ে জুটি ভাঙেন আর্শদীপ সিংহ। ৪১ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাই।

এর পরে গুজরাতকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জস বাটলার। তিনি ও শেরফানে রাদারফোর্ড তৃতীয় উইকেটে দেখেশুনে খেলতে থাকেন। কিন্তু নিজের অর্ধশতরানের পরেই মার্কো জানসেনের বলে ফিরে যান বাটলার (৩৩ বলে ৫৪)। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় গুজরাত। শেষ ওভারে জয়ের জন্য গুজরাত টাইটান্সের দরকার ছিল ২৭ রান। হাতে ছিল সাত উইকেট। কিন্তু প্রথম বলেই রান আউট হয়ে যান রাহুল তেওতিয়া (৬)। চতুর্থ বলে ক্লিন বোল্ড হয়ে যান শেরফানে রাদারফোর্ডও (৪৬)। শেষ পর্যন্ত ২৩২ রানে থমকে যায় গুজরাত।

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন