রাজস্থানকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে চান শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি: লিগ টেবিলে এক দল শীর্ষে। অন্য দল একদম তলানিতে, ৯ নম্বরে। এক দলের লক্ষ্য জিতে জয়ের হ্যাটট্রিক করে শীর্ষস্থান ধরে রাখা। অন্য দলের লক্ষ্য জিতে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা উন্নত করা। এমন বিপরীত লক্ষ্য নিয়েই আজ শনিবার (৫ এপ্রিল) রাতে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস।

চলতি আইপিএলে দুরন্ত শুরু করেছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সকে ১১ রানে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ২২ বল বাকি থাকতেই আট উইকেট হাতে নিয়ে হারিয়েছে। দুর্দান্ত ফর্মে রয়েছেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শেষ ম্যাচে রান পেয়েছেন প্রভসিমরান সিংহ ও নেহাল ওয়াধেরা। তবে গ্লেন ম্যাক্সওয়েল, প্রিয়াংশ আর্যরা ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে পারেননি। তবে যে কোনও মুহুর্তে তাঁরা জ্বলে উঠতে পারেন। কেউ দাঁড়িয়ে পড়লে রাজস্থানের কপালে অশেষ দুর্গতি লেখা রয়েছে।  বোলিংয়ে আর্শদীপ সিংহ, গ্লেন ম্যাক্সওয়েলরা নিজেদের দায়িত্ব পালন করে বিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করতে সক্ষম হয়েছেন। তবে যুজবেন্দ্র চহাল, মার্কাস স্টোইনিসরা এখনও বল হাতে ভেল্কি দেখাতে পারেননি। ফলে আজকের ম্যাচে তাঁরা ফর্মে ফেরার চেষ্টা চালাবেন বলে আশাবাদী পঞ্জাব কিংসের সমর্থকদের।

অন্যদিকে, রাজস্থান রয়্যালস খুব একটা স্বস্তির জায়গায় নেই। তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে। যশস্বী জয়সোয়াল ও সঞ্জু স্যামসন চূড়ান্ত ব্যর্থ। কোনও ম্যাচেই রান পাননি। আগের ম্যাচে বড় রান পেয়েছিলেন নীতীশ রানা। অধিনায়ক রিয়ান পরাগও বড় ইনিংস খেলতে পারেননি। ধ্রুব জুরেলও নজর কাটতে ব্যর্থ। বোলারদের মধ্যে ওয়ানিন্দু হাসরঙ্গা একমাত্র বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পেরেছেন। তুষার দেশপাণ্ডে-জোফ্রা আর্চাররা ফর্মের ধারে-কাছে নেই। যা চিন্তায় রেখেছে রাজস্থান টিম ম্যানজমেন্টকে।

মুখোমুখি সাক্ষাতে অবশ্য পঞ্জাব কিংসের চেয়ে অনেকটাই এগিয়ে রাজস্থান রয়্যালস। দুই দল এখনও পর্যন্ত আইপিএলের আসরে ২৮ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে রাজস্থান জিতেছে ১৬ বার। আর পঞ্জাব জিতেছে ১২ বার। রাজস্থানের সর্বোচ্চ রান ২২৬ আর সর্বনিম্ন স্কোর ১১২। উল্টোদিকে পঞ্জাবের সর্বোচ্চ রান ২২৩ আর সর্বনিম্ন ১২৪। গত আসরে দুই দল একটি করে ম্যাচ জিতেছিল।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস