আমদাবাদে ‘মহারণ’, ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি পঞ্জাব-মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি: এক দল পাঁচ বার শিরোপা জিতেছে। অন্য দল শিরোপা জয়ের স্বাদই পায়নি। একদলের লক্ষ্য আইপিএলের শিরোপা জয়ের ডাবল হ্যাটট্রিক করে সবাইকে ছাপিয়য়ে যাওয়া। অন্য দলের লক্ষ্য, ট্রফি খরা কাটানো। দুই ভিন লক্ষ্য নিয়ে আজ রবিবার (১ জুন) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস। জিতলেই যেহেতু ফাইনালে ওঠার ছাড়পত্র মিলবে, তাই জয়ের জন্য যে হার্দিক পাণ্ড্য ও শ্রেয়স আইয়াররা মরিয়া হয়ে ঝাঁপাবে, তা বলাই বাহুল্য।

প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার মানতে হয়েছিল ১১ বছর বাদে প্লে-অফে ওঠা পঞ্জাব। জস হেজলউড-সুয়শ শর্মাদের দুরন্ত বোলিংয়ে মাত্র ১০১ রানেই গুটিয়ে যেতে হয়েছিল শ্রেয়স আইয়ারদের। গোটা দলের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। অন্যদিকে, শুক্রবার ব্যাটে-বলে দাপট দেখিয়ে গুজরাত টাইটান্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। হাতছাড়া হতে চলা ম্যাচে শেষ মুহুর্তে ভেল্কি দেখিয়েছিলেন যশপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট

খাতায় কলমে খানিকটা হলেও পঞ্জাবের চেয়ে এগিয়ে মুম্বই। শেষ ম্যাচে রান পেয়েছেন রোহিত শর্মা জনি বেয়ারস্টো, সূর্য যাদবরা। অধিনায়ক হার্দিকও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। আজকের ম্যাচে এই চার জন যদি ক্রিজে দাঁড়িয়ে যান, তাহলে বড় রানের ইনিংস গড়া মুম্বইয়ের পক্ষে খুব একটা অসম্ভবের হবে না। বিপক্ষের অর্থা‍ৎ পঞ্জাবের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেন ট্রেন্ট বোল্ট-যশপ্রীত বুমরা-রিচার্ড গ্লেসনরা।

উল্টোদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষের পারফরম্যান্স ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া পঞ্জাব কিংসও। প্রিয়াংশ আর্য-প্রভসিমরান সিংহ-শ্রেয়স আইয়ার-মার্কাস স্টোইনিস-শশাঙ্ক সিংহ-নেহাল ওয়াধেরারা নিজেদের প্রমাণ করতে সবটুকু উজাড় করে দেবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পঞ্জাবের দুঃশ্চিন্তা তাকবে বোলিং বিভাগ নিয়ে। দলে এমন কোনও বোলার নেই, যিনি বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেন। আর্শদীপ সিংহ-আজমাতুল্লাহ ওমরজাই-হরপ্রীত ব্রার-কাইল জেমিসনরা যদি বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করতে না পারেন, তাহলে খানিকটা সমস্যায় পড়তে হবে পঞ্জাবকে। এমনকি ফাইনালে ওঠার স্বপ্নও ধূলিস্যা‍ৎ হয়ে যেতে পারে

মুখোমুখি সাক্ষাতে অবশ্য পঞ্জাব কিংসের চেয়ে সামান্য এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। ২০০৮ সালে আইপিএল চালু হওয়ার পরে দুই দল এখনও পর্যন্ত ৩২ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মুম্বই জিতেছে ১৭ বার। আর পঞ্জাব ১৫ বার। ২০০৮ সালে প্রথম মুখোমুখি সাক্ষাতে পঞ্জাব জয়ী হয়েছিল ৬৬ রানে। গতবার অর্থা‍ৎ ২০২৪ সালে শেষ বার দেখা হয়েছিল দু’দলের। মুম্বই ইন্ডিয়ান্স জিতেছিল ৯ রানে। চলতি মরশুমে এটাই দুই দলের প্রথম সাক্ষা‍ৎ।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা