বোল্ট ক্যাচ ফস্কাতেই মাথায় হাত হার্দিক পাণ্ড্য ও নীতা আম্বানির

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) গুঁড়িয়ে দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নিয়েছে পঞ্জাব কিংস। রবিবার (১ জুন) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচে এমন এক ঘটনা ঘটে যা বদলে দেয় পুরো খেলার ছবি। আর সেই মুহূর্তে হতাশা দেখা যায় মাঠে ও স্ট্যান্ডে থাকা হার্দিক পাণ্ড্য ও নীতা আম্বানির চোখেমুখে।

সেই নাটকীয় মুহূর্ত!

ম্যাচের দশম ওভারে হার্দিক পাণ্ড্য দারুণ একটা শর্ট লেংথ বল করেন, যেটি খেলতে গিয়ে ভুল করেন নেহাল ওয়াধেরা। বল উড়ে যায় ডিপ ফাইন লেগে ট্রেন্ট বোল্টের দিকে। উপস্থিত সকলেই ধরেই নেন, উইকেট পড়ে গেল। কিন্তু হায়! সহজ ক্যাচটা ফস্কে যায় বোল্টের হাত থেকে, আর বল গড়িয়ে চলে যায় সোজা বাউন্ডারির বাইরে! চার রান! মাঠে দাঁড়িয়ে হার্দিক হতাশ হয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন, আর স্ট্যান্ডে বসে থাকা নীতা আম্বানি হতাশায় মুখে হাত চাপা দেন! মুহূর্তটি তখনই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ম্যাচের মোড় ঘুরে যায়…

প্রথমে ব্যাট করে মুম্বই তোলে ২০৩/৬। সূর্য কুমার যাদব ও তিলক ভার্মা  দলকে শক্ত ভিত দেন। শেষদিকে নমন ধীর ১৮ বলে ৩৭ রানের ঝড় তুলে দলকে ২০০ রানের গণ্ডি ছাড়াতে সাহায্য করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পঞ্জাব। তবে অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৪১ বলে অপরাজিত ৮৭ রান করে ও নেহাল ওয়াধেরা ২৯ বলে ৪৮ রান করে দলের জয় নিশ্চিত করেন। তারা ১৯ ওভারে ২০৭/৫ রান তুলে ৫ উইকেটে ম্যাচ জিতে ওঠে ফাইনালে।

ম্যাচের টার্নিং পয়েন্ট

যখন নেহাল ওয়াধেরার স্কোর ছিল মাত্র ১৩, ঠিক তখনই ছিল সেই ক্যাচের সুযোগ। ক্যাচটা ধরতে পারলে  ম্যাচ ঘুরে যেত। এই ক্যাচ মিস ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড়! কেউ লিখছেন, “ওই ক্যাচটা ধরলে মুম্বই ফাইনালে থাকত!” কেউ আবার হার্দিক-এর হতাশ মুখ ও নীতা আম্বানির চমকে যাওয়া ভঙ্গি নিয়ে মিম শেয়ার করছেন। তবে অন্যদিকে পঞ্জাবের (PBKS) ভক্তরা বেজায় খুশি, তারা এখন ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায়।আগামী ৩ জুন ফাইনালে মুখোমুখি হচ্ছে পঞ্জাব (PBKS) ও আরসিবি (RCB)। দুই দলই এবার প্রথমবারের মতো শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে।

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার