IPL 2025: চেন্নাই-মুম্বইয়ের ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি, দাম ছুঁয়েছে লাখ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর ১০ দিন বাদেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ম্যাচ দিয়েই চলতি আইপিএলের পর্দা নামবে। আর তার পর দিন মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান। আইপিএলের দুই পরাশক্তির ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠেছে। শুরু হয়েছে ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি। সূত্রের খবর, মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মাদের বাইশ গজের লড়াইয়ের টিকিটের দাম উঠেছে লাখ টাকা।

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (CSK vs MI)  ম্যাচ বরাবরই অন্যতম আকর্ষণীয় ইভেন্ট। চেন্নাইয়ের MA Chidambaram Stadium-এ ম্যাচ হওয়ার কারণে CSK কর্তৃপক্ষ এখনও পর্যন্ত নিজেদের হোম ম্যাচের টিকিট অফিসিয়ালি ছাড়েনি। তবুও, বেশ কিছু অনলাইন রিসেল প্ল্যাটফর্মে টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে।

টিকিটের দাম ₹85,000 ছাড়িয়েছে!

টিকিট রিসেল প্ল্যাটফর্ম Viagogo-তে CSK vs MI ম্যাচের KMK Lower Stand-এর একটি সিটের দাম রাখা হয়েছে ₹85,380! শুধু তাই নয়, এই মুহূর্তে প্ল্যাটফর্মটিতে 84টি টিকিট পাওয়া যাচ্ছে, যার দাম শুরু হচ্ছে ₹12,512 থেকে শুরু।

অন্যদিকে, The New Indian Express-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নীচের স্ট্যান্ডের টিকিটগুলো আসল দামের চেয়ে 10 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে! অর্থাৎ, সাধারণ সমর্থকদের জন্য এই হাই-ভোল্টেজ ম্যাচ মাঠে বসে উপভোগ করা কার্যত অসম্ভব হয়ে উঠছে।

এই দুর্নীতির বিরুদ্ধে BCCI কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সমর্থকদের প্রশ্ন, এভাবে কালোবাজারে টিকিট বিক্রি হলে সাধারণ দর্শকরা কীভাবে গ্যালারিতে বসে খেলা উপভোগ করবেন?

 

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের