পারলেন না সৌরভ, দিল্লিকে টেক্কা দিয়ে জোরে বোলারকে ১৮ কোটিতে কিনল কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল-এর নিলামে দাপট জারি রয়েছে শাহরুখ খানের দল কেকেআর-এর। IPL-এর ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় কিনেছে  কেকেআর । আগেই ক্যামেরন গ্রিনকে ২৫.২ কোটিতে কিনে নিয়েছে নাইটরা। এবার সঞ্জীব গোয়েন্‌কার লখনউ ও সৌরভ গাঙ্গুলির দিল্লিকে টেক্কা দিয়ে  কেকেআরে।

শ্রীলঙ্কার রহস্যময় পেসারকে কিনে নিয়ে  আবারও চমক দিল কেকেআর। দিল্লি ২ কোটিতে দর হাকায়। তারপর কেকেআর-এর সঙ্গে লখনউয়ের লড়াই চলে। ১৫.৮ কোটি পর্যন্ত লখনউয়ের সঙ্গে দর কষাকষি চলে। অবশেষে ১৮ কোটি টাকায় কেকেআর তাঁকে তুলে নেয়। এবার আরও শক্তিশালী হয়ে ময়দানে নামতে চলেছে কিং খানের দল।

আরও পড়ুন: নিলামে অবিক্রিত রয়ে গেলেন কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র , আর কারা রয়েছেন এই তালিকায়?

নিলামের শুরুতেই ক্যামেরন গ্রিনকে কেনা নিয়ে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের লড়াই ছিল। তাঁকে কে বেশি টাকায় কিনবে সেই দিকেই নজর ছিল ক্রিকেটপ্রেমীদের।   আবুধাবিতে আইপিএল-এর মেগা নিলামের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়, অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ক্যামেরন গ্রিনকে ২৫.২ কোটিতে কিনে নেয় শাহরুখের দল ।  নিলামের শুরুতে মুম্বই ইন্ডিয়ান্স দুই কোটি টাকার বেস প্রাইসে গ্রিনের হয়ে দর হাঁকায়। তারপর ক্যামেরন গ্রিনের হয়ে কেকেআর দর হাঁকানো শুরু করে। প্রথমে কিছুক্ষণ গ্রিনকে নিয়ে রাজস্থান রয়্যালসের সঙ্গে নাইটদের দর কষাকষি চলে। তারপর রয়্যালস এই জায়গা থেকে সরে গেলে লড়াই শুরু হয় চেন্নাই সুপার কিংসের সঙ্গে। দর হাঁকায় চেন্নাই সুপার কিংস, তবে শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনল কেকেআর। এটাই কলকাতা নাইট রাইডার্সের নিলামের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়।

প্রসঙ্গত, ২০২৬ সালের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে আইপিএল। আরব আমিরশাহীতে এবারের নিলামে স্লট আছে ৭৭টি। সকলেই তাঁদের ফাঁকা জায়গাগুলি পূরণ করার চেষ্টা করছে।

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের