আইপিএলে আচমকাই গুজরাত-চেন্নাই ম্যাচের ভেন্যু বদল, কী কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আইপিএলের মাঝপথে ফের ক্রীড়াসূচিতে অদল-বদল ঘটাল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৬ এপ্রিল গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ভেন্যু বা স্থান বদল করা হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পরিবর্তে ওই দিন ম্যাচ হবে চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে।

গত ২৮ মার্চ থেকে শুরু হয়েছে চলতি মরসুমের আইপিএল। ইতিমধ্যেই ২১টি ম্যাচ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাডু ও অসমের বিধানসভা নির্বাচনের জন্য চলতি মরশুমে পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরিবর্তে আংশিক ক্রীড়াসূচি ঘোষণা করেছে। যদিও প্লেঅফের ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। পূর্ব ঘোষিত ক্রীড়াসূচি অনুযায়ী, গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে প্রথম লেগের ম্যাচ আনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৬ এপ্রিল সন্ধে সাড়ে সাতটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

কিন্তু গুজরাতের আহমেদাবাদ সহ বিভিন্ন শহরে পুর নির্বাচন থাকায় পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্থ করতে পারছে না পুলিশ। ফলে ওইদিনের ম্যাচ আহমেদাবাদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ সোমবার (১৩ এপ্রিল) বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ’২৬ এপ্রিল গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি আহমেদাবাদের পরিবর্তে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে হবে। সন্ধে সাড়ে সাতটার পরিবর্তে দুপুর সাড়ে তিনটের সময়ে হবে। আর ২১ মে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটি চেন্নাইয়ের পরিবর্তে হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ওইদিন সন্ধে সাড়ে সাতটায় মুখোমুখি হবেন শুভমন গিল ও মহেন্দ্র সিং ধোনিরা।’

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?