আইপিএল খেলা ক্রিকেটারের ধর্ষণের দায়ে ৮ বছরের জেল

Share:

নিজস্ব প্রতিনিধি : ধর্ষণের দায়ে আট বছরের জেল হল নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানের। গত ২৯ ডিসেম্বর তাঁকে দোষী সাব্যস্ত করে কাঠমাণ্ডু জেলা আদালত। বুধবার লামিছানের সাজা শোনাল আদালত।

বুধবার কাঠমাণ্ডু জেলা আদালত ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত স্পিনার সন্দীপ লামিছানের সাজা ঘোষণা করে। সেইসঙ্গে এই ক্রিকেটারকে তিন লক্ষ টাকা জরিমানাও করা হয়। এদিন কাঠমাণ্ডু জেলা আদালতের বিচারক রামু শর্মা এই সাজা ঘোষণা করেছেন। এদিন আদালত জানায়, যিনি ধর্ষণের শিকার হয়েছেন, তাঁকেও দুই লক্ষ টাকা দিতে হবে। এদিন যখন নেপালের তারকা ক্রিকেটারের সাজা ঘোষণা হয়েছিল, তখন এজলাসে উপস্থিত ছিলেন না এই ক্রিকেটার। ক্রিকেটারের আইনজীবী সরোজ গিমীরা জানিয়েছেন, নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করা হবে।

এদিন আদালত তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করলেও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন নেপালের এই তারকা ক্রিকেটার। ২০২২ সালের ৬ সেপ্টেম্বর লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে সেই বছর ৬ অক্টোবর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় লামিছানকে। ২০২২ সালের ৪ নভেম্বর লামিছানেকে জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত। জেলা আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায় সন্দীপ। ২০২৩ সালের ১২ জানুয়ারি পাটান হাইকোর্ট তারকা ক্রিকেটারের জামিন মঞ্জুর করে। ২০ লক্ষ টাকা বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় ক্রিকেটারকে। জামিনে ছাড়া পাওয়ার পর ফের নেপালের জাতীয় দলে ঢোকেন সন্দীপ। তবে শেষপর্যন্ত তিনি রেহাই পেলেন না। তদন্ত দোষী প্রমাণিত হয়ে এবার হাজতবাস করতে হবে নেপালের তারকা ক্রিকেটারকে।উল্লেখ্য, ২০১৮ সালে আইপিএল খেলেছিলেন নেপালের এই লেগ স্পিনার।

 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা