সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান, দুই ছেলেকে নিয়ে মঞ্চ মাতালেন শঙ্কর মহাদেবন

আজকের অনুষ্ঠানে বাবার সঙ্গে মঞ্চ মাতালেন শঙ্কর মহাদেবনের দুই ছেলেও সিদ্ধার্থ এবং শিবম। অনুষ্ঠানের মঞ্চটি সাজানো হয়েছিল ভারতের জাতীয় পতাকার রঙে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএলের ফাইনালের আগেই সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হল, যেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্মান জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে সেনা দের সফলতা তুলে ধরা হল। নাচে-গানে দেশপ্রেম জেগে উঠল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আজ IPL-এর ফাইনাল ম্যাচ। আইপিএলের শিরোপা দখলের মহাযুদ্ধে মুখোমুখি বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব সুপার কিংস। অতীতে আইপিএলের ফাইনালে উঠলেও শিরোপা দখলের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে শ্রেয়স এবং বিরাটের দলের। তাই ভক্তদের আজকের ম্যাচ নিয়ে আলাদাই উত্তেজনা রয়েছে। আজকের যে দলই শিরোপা অর্জন করুক না কেন, ইতিহাস রচনা করবে। ইতিমধ্যেই সমাপ্তি অনুষ্ঠান শেষ হয়েছে এবং টসে জিতে প্রথমে আরসিবি-কে ব্যাট করতে পাঠিয়েছেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এদিকে আজ আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করেছেন বিখ্যাত সুরকার-গায়ক শঙ্কর মহাদেবন।

তবে তিনি একা নন, আজকের অনুষ্ঠানে বাবার সঙ্গে মঞ্চ মাতালেন শঙ্কর মহাদেবনের দুই ছেলেও সিদ্ধার্থ এবং শিবম। অনুষ্ঠানের মঞ্চটি সাজানো হয়েছিল ভারতের জাতীয় পতাকার রঙে। প্রথমে ‘মেরে দেশ কি মিট্টি’, ‘দেশ মেরে মেরি জান হ্যায় তু’-সহ একাধিক দেশাত্ম বোধক গানের সঙ্গে নাচেন নৃত্যশিল্পীরা। এবং গ্যালারি তে বসে থাকা সমস্ত সমর্থকেরা জাতীয় পতাকা হাতে নিয়ে উপভোগ করেছেন। নাচের অনুষ্ঠান শেষ হওয়ার পর একটি ভিডিওতে ভারতীয় সশস্ত্র বাহিনিকে সম্মান জানানো হয়। কী ভাবে পাহাড়, জঙ্গল, সমুদ্র, সমতলে সেনাবাহিনি দেশকে রক্ষা করছে, তা তুলে ধরা হয়। জানিয়ে রাখি, ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল। জম্মুতে পঞ্জাব কিংস এবং দিল্লির ম্যাচেই আচমকা বন্ধ করে দেওয়া হয় ম্যাচ। পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার কারণে মাঠের আলো নিভিয়ে দর্শকদের বেরিয়ে যেতে বলা হয়।

তবে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির পরেই আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং আইপিএল পুনরায় শুরু হয়। যাই হোক আজ আইপিএলের ১৮ তম সিজন শেষ হচ্ছে। আর বিদায়ের দিন নাচে গানের মাধ্যমে ভারতীয় সেনাদের সাহসকে কুর্নিশ জানাল BCCI। এদিন অনুষ্ঠানের একদম শেষে দুই ছেলেকে নিয়ে পারফর্ম করেন শঙ্কর মহাদেবন। ‘বন্দেমাতরম’ থেকে ‘হাম হ্যায় হিন্দুস্তানি’, প্রায় ১০টি গান গেয়েছেন তাঁরা। উল্লেখ্য, গত মরসুমে গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছাল কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে। এবার দেখা যাক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, না পঞ্জাব কিংস কে আজ আইপিএলের শিরোপা জেতে, গোটা দেশের চোখ এখন IPL ফাইনালে।

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক