‘পদবির জন্যই ভারতীয় ‘এ’ দলে ঠাঁই হয়নি সরফরাজের!’, গম্ভীরকে নিশানা কংগ্রেস মুখপাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘরোয়া ক্রিকেটে ঝুরি ঝুরি রান করেও জাতীয় নির্বাচকদের মন জিততে পারেননি সরফরাজ খান। জাতীয় দল তো দূরের কথা দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের বিরুদ্ধেও চার দিনের ম্যাচের জন্য ভারতীয় ‘এ’ দলে ঠাঁই হয়নি মুম্বইয়ের ব্যাটারের। আর সরফরাজের জাতীয় দলে ঠাঁই না পাওয়ার জন্য ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। বুধবার (২২ অক্টোবর) সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে তিনি লিখেছেন, ‘পদবির কারণেই কি সরফরাজ খান কি নির্বাচিত হননি? শুধু জানতে চাইলাম? আমরা জানি এ বিষয়ে গৌতম গম্ভীরের অবস্থান কী?’ কংগ্রেস মুখপাত্রের ওই টুইট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ধর্মের ভিত্তিতে ভারতের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা নির্বাচিত হন কিনা অনেকেই সেই প্রশ্ন তুলেছেন।

মুম্বইয়ের ব্যাটার সরফরাজ জাতীয় দলে বিক্ষিপ্ত ভাবে সুযোগ পেয়েছেন। যেটুকু সুযোগ পেয়েছেন, রান করেছেন। নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটেছিল। ১০ ম্যাচে করেছেন ৩৭১ রান। তিনটি অর্ধশতরানের পাশাপাশি একটি শতরানও রয়েছে। গড় ৩৭.১০।  তবু অজিত আগরকরদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারেননি। বার বার মুম্বইয়ের ব্যাটারের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নিন্দুকদের জবাব দিতে ফিটনেস নিয়ে যাবতীয় আশঙ্কার অবসান ঘটাতে গত দু’মাসে ঝরিয়ে ফেলেছেন ১৭ কেজি। নিজেকে এতটাই বদলে ফেলেছেন, এক ঝলকে চেনাই দুষ্কর। তবে ১৭ কেজি ওজন ঝরালেও জাতীয় দলের নির্বাচকদের মন জয় করতে পারেননি। সিনিয়র জাতীয় দল তো দূরের কথা, ভারতীয় ‘এ’ দলেও জায়গা পাননি। আর ঝুরি ঝুরি রান করা ব্যাটারকে এভাবে উপেক্ষা করা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। পরোক্ষে তিনি ইঙ্গিত করেছেন মুসলিম হওয়ার জন্যই গৌতম গম্ভীরদের গুডবুকে নেই সরফরাজ।

প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও ত‍ৎকালীন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছিলেন শামা। রোহিতকে মোটা ও ব্যক্তিত্বহীন বলে কটাক্ষ করেছিলেন। যদিও দলের শীর্ষ নেতৃত্বের চাপের মুখে ওই টুইট ডিলিট করে দিয়েছিলেন।

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড