অনিশ্চয়তার মুখে আইএসএল

Share:

নিজস্ব প্রতিনিধি: চূড়ান্ত অনিশ্চয়তার মুখে আইএসএল কয়েকটি দল ছাড়া বেশিরভাগ দলই আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে। তাই দেশের এক নম্বর ফুটবল লিগ উতরে গেলেও আগামী দিনে এই লিগের ভবিষ্যৎ ফের অনিশ্চয়তায় ডুবছে।

ক্লাবের জোট একত্রিত হয়ে ইতিমধ্যেই এআইএফএফ ও ক্রীড়ামন্ত্রককে চিঠি দিয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যে মডেলে এ বার ইন্ডিয়ান সুপার লিগ হচ্ছে, তা যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে একাধিক ক্লাব আইএসএল থেকে নাম তুলে নেবে। ফলে সংকটের মুখে পড়বে এই লিগের ভবিষ্যৎ। ক্লাবগুলোর একত্রিত জোটের হুমকি কতটা কার্যকর হবে এখনো স্পষ্ট না হলেও, আগামী ফুটবল মরসুমে অনেক দলই তাদের টিম এই লিগ থেকে তুলে নিতে পারে বলেই মনে করা হচ্ছে। এদিকে এই মরসুমে কোনো বিদেশী ফুটবলার ছাড়া মহামেডান খেলছে। যদিও শুক্রবার থেকে তাদের প্র্যাক্টিস বন্ধ হয়ে গিয়েছে বেতন না পাওয়ায় ফুটবলাররা প্র্যাক্টিস বন্ধ করেছে। শনিবারও তাদের সমাধান সূত্র বেরোয় নি। যদিও মহামেডান কোচ আশাবাদী ১০ মে ম্যাচের আগে ফুটবলাররা তাদের বেতনের কিছুটা অংশ পাবে এবং ময়দানে নামবে।

আরও পড়ুন: স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

অন্যদিকে, একই অবস্থা ইন্টারকাশির সেখানেও ফুটবলাররা বেতন পাচ্ছেন না। তবু তাঁরা এখনও নামছেন। কোচ আন্তনিও আবাস টিমের বেহাল অবস্থা নিয়ে প্রত্যেক দিনই ক্ষোভ উগরে দিচ্ছেন। শনিবার নর্থ ইস্টের কাছে হেরে ক্ষোভ উগরে দিয়েছেন কোচ। একই সঙ্গে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুনজো তার চুক্তি শেষ হচ্ছে এই মে মাসে। তার আগে একটি পোস্ট ইতিমধ্যেই বিতর্ক শুরু করেছে। যেখানে তিনি লিখেছেন ‘দ্য লাস্ট ড্যান্স। মে–২০২৬।’ ৫ মে ইস্ট বেঙ্গলের মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ। তার আগে রবিবার সাংবাদিক সম্মেলন করবেন তিনি। সেখানে হয়তো তাঁর ‘দ্য লাস্ট ড্যান্স’–এর কিছুটা সদুত্তর পাওয়া যেতে পারে। টিমের হাল ধরতে শনিবার বিকেলের প্র্যাক্টিসে দেখা যায় ইমামি কর্তা বিভাস আগরওয়ালকেও। ফলে আর্থিক সংকট সঙ্গে বিভিন্ন অনিয়মের জেরে এবার আইএসএল লিগ নিয়েও আগামীদিনে সংশয় শুরু হয়েছে।

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত