‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পথে।  সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে  স্পেন। মেগা এই লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী স্পেন। অন্যদিকে প্রতিপক্ষকে হুঙ্কার দিয়ে রাখলেন স্প্যানিশদের তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল।  স্পষ্ট করে জানিয়ে দিলেন চলতি বিশ্বকাপে শক্তিশালী দল ফ্রান্সের বিপক্ষে নামার আগে  তাঁর দলের সদস্যরা কোনও রকম চাপ অনুভব করছে না।   

ম্যাচের আগে নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে ইয়ামাল বলেছেন, ‘তারা আমাকে জিজ্ঞেস করেছিল আমি ভয় পাচ্ছি কি না। আমি বলেছি, না। কুন্দে যেমন বলেছে, ফুটবল এমনই। এটাই বাস্তবতা। আমি কোনো চাপ অনুভব করছি না। আপনারাই বলছেন আমি আমার সেরা ছন্দে নেই, তাই আমার কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা উচিত নয়। কিন্তু আমার বিশ্বাস, আগামীকাল সবকিছু ভালো হবে। আমি নিশ্চিত, দিনটি বিশেষ হতে চলেছে।’ স্পেন-ফ্রান্সের এই দ্বৈরথকে পুরো টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ হিসেবে দেখছেন ইয়ামাল তিনি আরও বলেছেন,  ‘আমি খুব শান্ত আছি। আসলে এখন আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, চুল কাটাতে। ম্যাচটি দারুণ হতে যাচ্ছে। এটি এমন একটি ম্যাচ, যেটা সবাই দেখতে চেয়েছিল। দুই দলই আক্রমণ করবে এবং রক্ষণও সামলাবে। সম্ভবত এটি  হাড্ডাহাড্ডি একটি ম্যাচ হবে। আমি জানি, এটি আমার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’  

ম্যাচের আগে  সোমবার (১৩ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়ামাল বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) দারুণ একটি ম্যাচ হবে। কিন্তু ফুটবলের যদি কোনো উদ্দেশ্য থাকে, সেটি হলো মানুষকে এক করা। স্পেন ও ফ্রান্স দুই দলই একীভূত সমাজের উদাহরণ। ফুটবলের কাজ মানুষকে এক করা, অন্যের মন্তব্য নিয়ে বিতর্ক করা নয়।‘  সেই সঙ্গেই বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা আরও একবার উল্লেখ করে ইয়ামাল বলেন, ‘অবশ্যই আমি নিজেকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখছি। সব শিরোপা জয়ের পথই কঠিন, তবে আমরা সবাই যদি নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বাস করতে পারি, তবে তা কেন বাস্তবে রূপ নেবে না?’ 

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪