দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতকে হারিয়ে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দক্ষিণ আফ্রিকার কেশবের

নিজস্ব প্রতিনিধি: আশা ছিল কিন্তু পূর্ণ হল না। দক্ষিণ আফ্রিকায় বহু কষ্টেও সিরিজ জিততে পারল না টিম ইন্ডিয়া। আর প্রত্যাশা না থাকলেও ভারতকে তিন সিরিজে হারিয়ে উচ্ছ্বসিত প্রোটিয়া ব্রিগেড। সেই উচ্ছ্বাসের বার্তা সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট করেছে দক্ষিণ আফ্রিকা ব্রিগেড। যার মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। ভারতকে হারিয়ে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শ্লোগান দিলেন কেশব মহারাজ।

তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন, ‘দুর্দান্ত একটা সিরিজ খেললাম আমরা। এই দলের জন্য এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। আমরা কতটা উন্নতি করেছি, তা স্পষ্ট। এ বার পরের সিরিজের জন্য নিজেদের নতুন করে তৈরি করতে হবে। জয় শ্রী রাম।’ সঙ্গে রয়েছে তিনটি ছবি। যেখানে ট্রফি হাতে আবার কখনও উল্লাস করতে দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্রিগেডকে। তিনটি একদিনের সাদা বলের সিরিজে মোট তিন উইকেট নিয়েছেন মহারাজ। এর মধ্যে শেষ দু’টি ম্যাচে রয়েছে বিরাট কোহলীর উইকেট। দ্বিতীয় ম্যাচে শূন্য রানে কোহলীকে ফিরিয়েছিলেন তিনি। তিনটি ম্যাচে ২৯ ওভার বল করে ১৩৩ রান দিয়েছেন মহারাজ। ওভার পিছু রান দিয়েছেন ৪.৫৮।

ভারতীয় বংশোদ্ভূত এই খেলোয়াড়ের ‘জয় শ্রী রাম’ ধ্বনি প্রতিক্রিয়াতে স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ