আচমকাই ক্রিকেট থেকে সন্ন্যাস ভারতীয় বংশোদ্ভুত কিউই ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটবেলায় একই স্কুলে পড়াশোনা, ক্রিকেটের মাঠে একসঙ্গে ওপেনিং। তারপর দু’জনের পথ দু’দিকে চলে যায়। পার্থিব প্যাটেল খেলছেন ভারতের হয়ে, আর গুজরাতের ভূমিতে জন্ম নেওয়া জিৎ রাভাল গড়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটে নিজের পরিচিতি। প্রায় ১৮ বছরের পেশাদার ক্রিকেটজীবনে ব্যাট হাতে বহু লড়াইয়ের সাক্ষী থেকেছেন তিনি। এবার সেই দীর্ঘ ইনিংসেই দাঁড়ি টানলেন ৩৮ বছরের বাঁহাতি ওপেনার। নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে ২৪ টি টেস্ট খেলা জিৎ রাভাল পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তাঁর বিদায়ে শেষ হল নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের এক পরিচিত অধ্যায়। 

১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর গুজরাতে জন্ম জিৎ রাভালের। ছোটবেলায় আহমেদাবাদের বিদ্যানগর স্কুলে পড়াশোনা করতেন তিনি। সেই স্কুলেই তাঁর সহপাঠী ছিলেন ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল। স্কুল জীবনে ক্রিকেটে দু’জনে ওপেনিংও করতেন। পরে কিশোর বয়সে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডের অকল্যান্ডে চলে যান রাভাল। সেখান থেকেই শুরু হয় তাঁর ক্রিকেটজীবনের নতুন অধ্যায়। ২০০৮ সালের ডিসেম্বরে অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ধীরে ধীরে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নির্ভরযোগ্য ওপেনার হিসেবে পরিচিতি তৈরি করেন। পরবর্তী সময়ে অকল্যান্ডের পাশাপাশি সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এবং নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়েও খেলেছেন তিনি। ২০১৬ সালে পাকিস্তানির বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় রাভালের। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ২৪ টি টেস্ট খেলেছেন তিনি। এই ফরম্যাটে তাঁর সংগ্রহ ১১৪৩ রান। রয়েছে একটি শতরান এবং সাতটি অর্ধশতরান। ২০২১ সালে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ড দলের সদস্যও ছিলেন তিনি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পথ খুব দীর্ঘ হয়নি। ২০২০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন রাভাল। জাতীয় দলের বাইরে চলে গেলেও ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেলেও ঘরোয়া ক্রিকেটে রাভালের রেকর্ড ভাল। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯২ টি ইনিংসের মধ্যে ২৮৫ টিতে ওপেন করতে নেমেছেন তিনি। ওপেনার হিসেবে তাঁর সংগ্রহ ১০, ১২৭ রান, গড় ৩৭.৩৬। রয়েছে ২৩ টি শতরান। ২০২৫ সালের ডিসেম্বরে নর্দার্ন ডিস্ট্রিক্টসের অধিনায়ক হিসেবে খেলতে নেমে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই কৃতিত্ব অর্জন করা নিউজিল্যান্ডের ৩০তম ক্রিকেটার হন রাওয়াল।

কেন অবসরের সিদ্ধান্ত?

চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেট শুরুর আগেই পেশাদার ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাভাল। অবসরের কথা জানিয়ে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নিতে পেরে তিনি সন্মানিত ও তৃপ্ত। নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন পূরণ করতে পরিবারের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। ছেলের স্বপ্নপূরণের সুযোগ তৈরি করতে তাঁর বাবা গোটা পরিবারকে নিউজিল্যান্ডে নিয়ে গিয়েছিলেন। ক্রিকেটের পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও কাজ করেন রাভাল । এ বার খেলার মাঠ থেকে সরে এসে সেই পেশায় আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন তিনি।

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

‘নিগম এখনও স্বাস্থ্যসচিব কেন?’ আরজি করে শুভেন্দুর সামনেই বিস্ফোরক প্রশ্ন রত্না দেবনাথের

‘মৃত্যুর পরেও সে আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না’, ফের নানা পটেকরকে নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা