স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: স্টেডিয়ামের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে বিমানবন্দরের নামকরণ হচ্ছে। শুক্রবার (৯ অক্টোবর) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পৌরাহিত্যে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নয়ডার কাছে জেওয়ার বিমানবন্দরের নাম বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে রাখা হবে।

বিজেপি শাসিত গুজরাত সরকার বছর কয়েক আগেই আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়াম রেখেছিল। ও্ই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। কোনও জীবিত ব্যক্তির নামে কোনও অবকাঠামো কিংবা স্থাপনার নামকরণ কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও ওই সমালোচনাকে আমল দেয়নি মোদির গড় গুজরাতের বিজেপি সরকার। এবার গুজরাতের দেখানো পথেই হাঁটল বিজেপি শাসিত আর এক রাজ্য উত্তরপ্রদেশ।

আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। নিজেদের কাজের উপরে ভরসা করে এবার আর ভোট বৈতরণী পার হওয়া যাবে না, তা হাড়ে-হাড়ে বুঝতে পেরেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ক্যারিশমাকেই পুঁজি করতে চাইছেন। আর মোদির নামে ভোট বৈতরণী পার হতে এদিন নয়ডার কাছে জেওয়ার বিমানবন্দরের নামকরণ প্রধানমন্ত্রীর নামে করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উপহার দেওয়ার জন্য উত্তরপ্রদেশের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। মন্ত্রিসভা এর নাম ‘নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর, নয়ডা-জেওয়ার’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে। এই বিমানবন্দরটি উত্তরপ্রদেশের বৃহত্তম বিমানবন্দর এবং দেশের অন্যতম প্রধান বিমান চলাচল কেন্দ্রে পরিণত হতে চলেছে।’ উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ এই বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। গত ১৫ জুন লখনউ থেকে আসা ইন্ডিগোর একটি বিমান অবতরণের মধ্য দিয়ে এখানে বিমান পরিষেবা শুরু হয়েছে।

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়