‘মৃত্যুর পরেও সে আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না’, ফের নানা পটেকরকে নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

নানা পটেকরের মৃত্যু নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রবীণ অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নানা পটেকরের মৃত্যু নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রবীণ অভিনেতা। তাঁর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। ঠিক এমন আবহেই অভিনেতার মৃত্যুকে ‘ইভিল ডেড তথা শয়তানের মৃত্যু’ বলে কটাক্ষ করে বসেন ‘আশিক বানায়া আপনে’ নায়িকা। বলেন, তিনি এখন লখনউ যাচ্ছেন একটি অনুষ্ঠানে। এইসব ‘শয়তানের মৃত্যু’ নিয়ে তাঁর কোনও মাথাব্যাথা নেই। এই নিয়ে মিডিয়া কত আদিখ্যেতা করে, সেটাই এখন দেখার বিষয়। অভিনেত্রীর এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো ঝড় উঠেছে নেট্মহলে। মানুষের মৃত্যু নিয়ে ঠাট্টা করার জন্যে অভিনেত্রীকে ধিক্কার জানিয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICWA) সিনে সংগঠনও। এবার সব সমালোচনার জবাব দিলেন তনুশ্রী।

শুক্রবার (৯ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, ‘এখন লাইভে আসার কোনও দরকার ছিল না। কিন্তু আমি এখন যে পরিমাণ নেগেটিভ মন্তব্য পাচ্ছি, তা আমার বোধগম্যতার বাইরে। মানুষ এত বোকা কী করে হতে পারে? পৃথিবীতে কত মানুষ আছে, এক একজনের সঙ্গে এক এক রকম অভিজ্ঞতা হতে পারে। কার সঙ্গে আমার কী অভিজ্ঞতা, সেটা আমি জানি। আমি পুরনো বিষয় খুঁড়ে বের করতে চাই না। একজন মানুষ মারা গিয়েছে, তার মানে এই নয় যে সে যা করেছে, তা আমরা ভুলে যাব। সে যত মানুষকে কষ্ট দিয়েছে, যত মানুষকে যন্ত্রণা দিয়েছে, তার হিসেব কি এখানেই শেষ হয়ে যাবে? লোকেরা ক্ষমার কথা বলছে। আরে ভাই, স্বয়ং ঈশ্বরও ক্ষমা না চাইলে ক্ষমা করেন। নিজের অপরাধ স্বীকার করতে কজন পারে। তাঁকে স্বীকার করতে হত যে, তিনি একজনের জীবন নষ্ট করেছিলেন। কারো জীবন দুর্বিষহ করে তুলেছি্লেন। মিটু আন্দোলনের পর থেকে আমার সঙ্গে কী কী ঘটেছে, আপনারা সবই জানেন। সেই মেয়েটা, যে সপ্তাহে পাঁচ দিন শরীরচর্চা করত, সেই মেয়েটা, যে নির্ভয়ে ঘুরে বেড়াত। যখন আমি মডেল ছিলাম, মিস ইন্ডিয়া ছিলাম, শীর্ষস্থানীয় অভিনেত্রী ছিলাম, তখন আমার নিরাপত্তা নিয়ে কোনও সমস্যাই ছিল না। কিন্তু মিটু-র পর আমার সঙ্গে এমন সব ঘটনা ঘটেছে, যা নিয়ে কথা বলার ইচ্ছে নেই আমার। আমার সঙ্গে কী ঘটেছে, সে সম্পর্কে আপনাদের কোনও ধারণা নেই। আমার গাড়ি থামানো হয়েছিল। গুন্ডারা আমার পিছু নিয়েছিল। তাই আমি তাঁর মৃত্যু ‘ইভিল ডেড’ বলেছিলাম। সে আমাকে মৃত্যুর আগেও কষ্ট দিয়েছে, মৃত্যুর পরেও কষ্ট দিচ্ছে। নইলে আমার ব্যাখ্যা করার প্রয়োজনই পড়ত না নিজেদেরকে আমার জায়গায় রেখে দেখুন। ২০২০ সালের পর থেকে আমি যা যা সহ্য করেছি, তা আপনারা চার দিনও সহ্য করতে পারতেন না। এই (নানা পটেকর) লোকটার জন্য আমি প্রতিদিন কষ্ট পেয়েছি। সে গ্যাংস্টার তুতো ভাই ছিল। সে দল বেঁধে আমাকে হেনস্থা করত। শয়তানটা মরে গেছে। আমি কালী মন্দিরে গিয়ে কেঁদেছি।’ 

 

এই ভিডিওটি নিয়েই অভিনেত্রীকে ট্রোল করে ভক্তরা জানিয়েছেন, ‘কারও মৃত্যুর পর কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, তা জানা উচিত।’ অন্য একজন ভক্ত জানতে চেয়েছেন, ‘এই মন্তব্যগুলির অর্থ কী। আপনি নিশ্চয়ই কোনও ভুল করেছিলেন, আপনি কি ক্ষমা চেয়েছিলেন?’ আসলে নানা পটেকর সাদামাটা জীবনযাপনের জন্যে পরিচিত থাকলেও বিতর্কের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ২০১৮ সালে ‘MEtoo’ আন্দোলনের সময় তনুশ্রী দত্ত নানা পটেকরের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিংয়ের সময়, নাচের স্টেপ শেখানোর অজুহাতে নানা পটেকর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তাঁর শরীরে অশ্লীলভাবে স্পর্শ করেছিলেন। যদিও নানা পটেকর তনুশ্রীর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। পুলিশের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না থাকায়, ২০২৫ সালে তাঁর বিরুদ্ধে অভিযোগটি খারিজ করে দেয় পুণের এক নিম্ন আদালত। 

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়