জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দেশজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি। আগামিকাল শনিবার ১০ অক্টোবর থেকে রাস্তায় নামছে আরশোলারা। দিল্লিতে বিরাট জমায়েত করে জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলন দেখাবে অভিজিৎ দীপক ও সৌরভ দাসরা। ককরোচদের ব্লু প্রিন্ট তৈরি। তার আগে আরশোলাদের জমায়েত ঠেকাতে কঠোর ব্য়বস্থা নিচ্ছে দিল্লি পুলিশ।

এসআইআর (SIR) বিতর্ক নিয়ে আগামিকাল শনিবার যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের জন্য ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-কে দিল্লি পুলিশ অনুমতি দেয়নি। কারণ হিসেবে বলা হয়েছে যে, সংগঠনটি নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে ব্যর্থ হয়েছে। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া (SIR)-এর জেরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি (CJP)-র পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচির আগে যোগাযোগ ব্যবস্থা আঁটসাট করছে পুলিশ। দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে সেন্ট্রাল দিল্লির সঙ্গে সংযোগকারী অন্তত ৫৭টি স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পুলিশ। হাওড়া থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পডুন: ‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

পুলিশ কমিশনার নুপুর প্রসাদ জানিয়েছেন যে, সিজেপি-র সৌরভ দাস গত, বুধবার একটি আবেদন জমা দিয়েছিলেন। অথচ বর্তমান নিয়ম অনুযায়ী অন্তত ১০ দিন আগে আন্দোলন বা কোনও বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি চাওয়া আবশ্যক। আগামিকাল শনিবার যন্তর মন্তরে যে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে, তা হবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপি (CJP)-র তৃতীয় কর্মসূচি। সংগঠনটি এর আগে ৩ অক্টোবর মুম্বইতে এবং গতকাল, বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের