দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রেফারিকে গালিগালাজের অপরাধে চার ম্যাচে নির্বাসিত জোসে মোরিনহো

নিজস্ব প্রতিনিধি: ইউরোপা লিগ ফাইনাল ম্যাচে ইংলিশ রেফারি অ্যান্থনি টেলরকে অশালীন ভাষায় গালমন্দ করার দায়ে রোমা কোচ জোসে মোরিনহো বড়সড় শাস্তির মুখে পড়লেন। বুধবার উয়েফার পক্ষ থেকে আগামী চার ম্যাচে ৬০ বছর বয়সী রোমা কোচকে নির্বাসিত করার কথা জানানো হয়েছে। অর্থা‍ৎ চার ম্যাচে দলের ডাগ আউটে থাকতে পারবেন না তিনি। আগামী ম্যাচ থেকেই ওই শাস্তি কার্যকর হবে।

কোচের পাশাপাশি শাস্তির মুখে পড়েছে রোমা-ও। ইতালিয়ান ক্লাবটিকে অসদচারণের জন্য ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি ক্লাবটি সামনের মরসুমে ইউরোপা লিগে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে কোনও টিকিট বিক্রি করতে পারবে না। অর্থা‍ৎ রোমার সদস্যরা অ্যাওয়ে ম্যাচে ক্লাব থেকে টিকিট পাবেন না। উয়েফা যে এত বড়সড় শাস্তির সিদ্ধান্ত নেবেন তা কল্পনাও করতে ফুটবল বোদ্ধারা।

ঘটনার সূত্রপাত গত মাসের শেষের দিকে। হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপা লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল সেভিয়া ও রোমা। ওই ম্যাচঢ পরিচালনার দায়িত্ব ছিল ইংলিশ রেফারি অ্যান্থনি টেলরের কাঁধে। ম্যাচের দ্বিতীয়ার্ধে সেভিয়ার পেনাল্টি বক্সে এক ডিফেন্ডারের হাতে বল লাগলেও পেনাল্টি দসেননি রেফারি। ওই ঘটনার পরেই রেফারির উদ্দেশে কটূক্তি করেন রোমা কোচ জোসে মোরিনহো। একজন অভিজ্ঞ কোচের এমন আচরণ মেতে নেননি ইংলিশ রেফারি। সঙ্গে সঙ্গেই রোমা কোচকে হলুদ কার্ড দেখান তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের পার্কিং লটে টেলরকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করছেন রোমা কোচ। টেলরের সঙ্গে এমন আচরণের নিন্দা জানায় ইংল্যান্ডের ম্যাচ অফিশিয়ালদের সংগঠন পিজিএমওএল।

 

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ