দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারিনায় ম্যাচের ৬৪ মিনিটে জার্মান ক্লাবের পক্ষে  জয়সূচক গোলটি করেন জশুয়া কিমিখ। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতেই শেষ চারের ওঠার ছাড়পত্র জোগাড় করে নেয় বায়ার্ন। এই নিয়ে ১৩ বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছল জার্মানির ক্লাবটি। আসেমিতে বায়ার্নের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

গত সপ্তাহে লন্ডনে প্রথম লেগে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্র রেখেই ফিরছিলেন হ্যারি কেইনরা। ফলে এদিন সামান্য এগিয়ে থেকেই ঘরের মাঠে নেমেছিলেন টমাস টুখলের ছেলেরা। কেননা ২০১৫ ও ২০১৭ সালে আলিয়াঞ্জ অ্যারিনায় ইংলিশ ক্লাবটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করার রেকর্ড ছিল বায়ার্নের। শুরু  থেকেই ম্যাচের উপরে নিয়ন্ত্রণও নিয়েছিলেন জসুয়া কিমিখরা।যদিও আর্সেনালের খেলোয়াড়দের অতিরিক্ত রক্ষণের কারণে গোল লক্ষ্য করে শট নিতে পারেননি হ্যারি কেইনরা। ২৪ মিনিটে প্রথমে আর্সেনালের গোল লক্ষ্য করে শট নেন জামাল মুসিয়ালা। সেই শট অবশ্য প্রতিহত করেন ইংলিশ ক্লাবটির গোলরক্ষক ডেভিড রায়া। ৩১ মিনিটে আচমকা প্রতি আক্রমণে উঠে এসে জার্মান রক্ষণে হানা দিয়েছিলেন আর্সেনালের গ্যাব্রিয়েল মাতেনেল্লি। তাঁর শট সোজা চলে যায় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের হাতে।প্রথমার্ধে গোলশূন্য ভাবেই শেষ হয় খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বায়ার্নের গোরে‍ৎস্কার হেড আর্সেনালের পোস্টে লেগে ফেরে। ফিরতি বলে জোরালো শট নিয়েছিলেন রাফায়েল গেরেইরো। যদিও তাঁর সি শট আর্সেনালের গোলরক্ষকের হাতে লেগে পোস্ট ছুঁয়ে প্রতিহত হয়। বায়ার্নের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়ে আর্সেনালের রক্ষণ। শেষ পর্যন্ত ৬৪ মিনিটে গেরেইরোর বাড়ানো ক্রসে হেড করে করে আর্সেনালের জাল কাঁপান জসুয়া কিমিখ। ম্যাচের বাকি সময় অবশ্য দুই দলই ব্যবধান বাড়ানো ও গোল শোধের চেষ্টা চালিয়েছিল। যদিও সফল হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ