প্রয়াত ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জা ফঁতে

১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপে (World Cup) ১৩টি গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার জা ফঁতে (Just Fontaine)। বুধবার তাঁর প্রাক্তন ক্লাব রেমস এ কথা ঘোষণা করেছে। ১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপে (World Cup) ১৩টি গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি। মৃত্যুকালে এই কিংবদন্তী ফুটবলারের বয়স হয়েছিল ৮৯ বছর।

জা ফঁতের জন্ম মরোক্কোতে। মরক্কোতে জন্ম হলেও ফঁতে ফ্রান্সের হয়ে খেলতেন। ইউএসএম কাসাব্লাঙ্কার হয়ে মাঠে নেমে ৪৮টি ম্যাচে ৬২টি গোল করেন। নাইসের হয়ে ৬৯টি ম্যাচ খেলে ৪২টি গোল করেছিলেন জা ফঁতে। রেইমসের হয়ে ১৩১টি ম্যাচ খেলে ১২২টি গোল করেন এই কিংবদন্তী ফুটবলার। ফ্রান্সের জার্সিতে ২১টি ম্যাচে তিনি গোল করেছেন ৩০টি। ১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলে ১৩টি গোল করেছিলেন ফঁতে। ওই বছর বিশ্বকাপে ফঁতের ফ্রান্স সেমিফাইনালে হেরে গিয়েছিল ব্রাজিলের কাছে।

১৯৫৮ সালের বিশ্বকাপে ইতিহাস তৈরির জন্য ২০১৪ সালের বিশ্বকাপে ফঁতেকে গোল্ডেন বুট সম্মান দেওয়া হয়েছিল। রোনাল্ডোর হাত থেকে সেই সম্মান গ্রহণ করেছিলেন কিংবদন্তী ফঁতে। সোনার বুট নিয়ে ফঁতে বলেছিলেন, ‘এই সোনার জুতো পেয়ে আমি গর্বিত। এটা অনন্য। আমি নিজেও অনন্য। আর যার হাত থেকে এই সম্মান গ্রহণ করলাম, সেও সব দিক থেকেই অনন্য।’ ৬৫ বছর আগে ফুটবল বিশ্বকাপে যে নজির গড়েছিলেন ফঁতে, তা এখনও ফুটবলের ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা রয়েছে। ফঁতের প্রয়াণে শোক সন্তপ্ত তাঁর অনুরাগীরা। ফঁতের প্রয়াণের সঙ্গে সঙ্গে একটি বিশ্ব ফুটবলের একটি সোনালি অধ্যায়ের অবসান ঘটল।

যাদবপুরে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার