কলিঙ্গ সুপার কাপের প্রথম দিনেই মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: আগামিকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান সহ ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মোট চারটি গ্রুপে ভাগ করে চলবে খেলা। ফাইনাল হবে ২৮ জানুয়ারি। চলতি বছর সুপার কাপে যারা জিতবে তারাই এএফসি চ্যাম্পিয়ন্স  লিগ ২ প্রিলিমিনারি স্টেজে খেলার সুযোগ পাবে।

চলতি বছরের সুপার কাপে একই গ্রুপে পড়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ‘এ’ গ্রুপে কলকাতার দুই প্রধান ছাড়াও রয়েছে শ্রীনিধি ডেকান এফসি ও হায়দরাবাদ এফসি। একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান পড়ায় ভুবনেশ্বরের মাঠেই ডার্বি যুদ্ধের সাক্ষী থাকবেন  ফুটবল দর্শকরা। উদ্বোধনী দিনেই মাঠে নামছে লাল-হলুদ এবং সবুজ মেরুন শিবির। ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি এবং মোহনবাগানের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান এফসি।

চার দিন বাদে ১৪ জানুয়ারি শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে মাঠে নামবে লাল-হলুদ শিবির। একই দিনে হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান। ১৯ জানুয়ারি পরস্পরের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতার দুই প্রধান। তবে একই গ্রুপে পড়ায় কলকাতার দুই প্রধানের মধ্যে যে কোনও এক দলকে গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হবে। কেননা, গ্রুপের শীর্ষে থাকা দলই সেমিফাইনালে পৌঁছবে। তবে সুপার কাপে মোহনবাগানের তুলনায় অনেকটা এগিয়ে থেকে সুপার কাপে খেলতে নামবে ইস্টবেঙ্গল। কেননা, এএফসি কাপে খেলার জন্য ভারতীয় দলে ডাক পাওয়া ২৬ খেলোয়াড়কে পাচ্ছে না ক্লাবগুলি। ইস্টবেঙ্গলের মাত্র দুজন খেলোয়াড় ডাক পেয়েছে ভারতীয় শিবিরে। উল্টোদিকে মোহনবাগানের সাত জনকে ডেকে নিয়েছেন ইগর স্তিমাচ। ফলে স্থানীয় আর বিদেশিদের উপরেই ভরসা করে মাঠে দল নামাতে হবে দুই প্রধানকে।

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ