যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউজিল্যান্ড ক্রিকেটে এক যুগের অবসান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ব্ল্যাকক্যাপসের তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। শুক্রবার নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিউজিল্যান্ড দলের অন্যতম ভরসার নাম ছিলেন উইলিয়ামসন। ব্যাট হাতে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি শান্ত নেতৃত্ব ও ক্রীড়াসুলভ মানসিকতার জন্য বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। ক্যারিয়ারে ৩৭৮টি আন্তর্জাতিক ম্যাচে ১৯ হাজার ৩৪৬ রান করেছেন উইলিয়ামসন। তাঁর ঝুলিতে রয়েছে ৪৮টি শতরান ও ৬টি দ্বিশতরান। নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক রান সংগ্রাহক হিসেবেই অবসর নিচ্ছেন তিনি। অবসরের ঘোষণা দিয়ে উইলিয়ামসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট সবসময় আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণার জায়গাগুলোর একটি ছিল। দেশের হয়ে খেলতে পারাটা ছিল গর্বের। আমি মনে করি, এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়।’ ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। তাঁর অধিনায়কত্বে দুটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, তিনটি আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ২০২১ সালে ঐতিহাসিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপসের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘কেনের পরিসংখ্যানই শুধু তাঁর পরিচয় নয়। দলের সংস্কৃতি, মূল্যবোধ এবং পেশাদারিত্ব গড়ে তুলতেও তাঁর অবদান অসাধারণ।’ নিউজিল্যান্ডের কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলিও উইলিয়ামসনকে নিজের প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছেন। তাঁর কথায়, নিউজিল্যান্ড ক্রিকেটে কেনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

লেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

উইলিয়ামসনের অবসরের ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে আর দেখা যাবে না তাঁকে। শীঘ্রই তাঁর পরিবর্তে নতুন ক্রিকেটারের নাম ঘোষণা করবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেটে ভদ্রতা, ধারাবাহিকতা ও নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক ছিলেন কেন উইলিয়ামসন। তাঁর অবসরের মধ্য দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।

আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বর্ষার ছুটিতে কলকাতার কাছেই জঙ্গলের ডাক, ঘুরে আসুন দেবড়িগড় অভয়ারণ্য

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

Vivo T5 Pro 5G স্মার্টফোনে  মিলছে ২,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, কোথায় পাবেন?

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার