Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই বছরের চুক্তিতে সৌদির ক্লাব আল লিথাদে স্বাক্ষর বেঞ্জামার

Share:

নিজস্ব প্রতিনিধি:  অবশেষে সেই জল্পনাই সত্যি হল। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্কের ইতি টেনে ফরাসি ফুটবলার করিম বেঞ্জামা পাড়ি দিলেন  আরব ভূমিতে। সৌদির ক্লাব আল-লিথাদের সঙ্গে বেঞ্জামার দুই বছরের চুক্তি হয়েছে।

উল্লেখ্য, করিম বেঞ্জামার দীর্ঘ ১৪ বছর রিয়াল মাদ্রিদের হার্টথ্রব ছিলেন। তাঁর দীর্ঘ ফুটবল জীবনে রিয়াল মাদ্রিদকে দিয়েছেন অজস্র ট্রফি। তেমনই রিয়ালের হয়ে তিনি পেয়েছেন ফিফার ব্যালনডি আর-এর মতো সম্মানও। দীর্ঘদিন রিয়ালে খেলার ফলে তাঁর সঙ্গে রিয়াল মাদ্রিদের যেন একটা আত্মিক যোগাযোগ স্থাপিত হয়েছিল। করিম বেঞ্জামা যে কোনওদিন রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন একটা সময় এ কথা হয়তো অনেকের কাছে গুরুত্বহীন ছিল। কিন্তু সেই আশ্চর্যের ঘটনাই ঘটল গত দু দিন আগে।

মাত্র কদিন আগে মাদ্রিদের ক্লাবটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আগামী মরশুমে রিয়ালের জার্সি গায়ে আর মাঠ কাঁপাতে দেখা যাবে না বর্ষীয়াণ ফুটবলার করিম বেঞ্জামাকে। গত রবিবার রাতেই বেঞ্জামা রিয়ালের জার্সি গায়ে খেলে ফেলেছেন শেষ ম্যাচটিও। সেই ম্যাচেও রিয়ালের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন তিনি।

তারপরই সোমবার বিকেলে তাঁর সঙ্গে যে আগামী দুই বছরের সৌদির ক্লাব আল-লিথাদের চুক্তির খবরটি প্রকাশিত হয়।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ করিম বেঞ্জামা যে ছাড়তে পারেন তা অনুমান করেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন সৌদির ক্লাব কর্তারা। এবং শেষ পর্যন্ত তাঁকে দলে নিতেও সক্ষম হন তাঁরা।

সূত্রের খবর, আগামী ২০২৩-এর বিশ্বকাপ সৌদির মাটিতে করার জন্য সৌদির ফুটবল কর্তারা আবেদন জানাবেন ফিফার কাছে। এবং যদি সেই বিশ্বকাপের আসর সৌদির মাটিতে হয়, তাহলে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে করিম বেঞ্জামার কাঁধে। মূলত সেই উদ্দেশেই তাঁকে দলে পেতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন আল-লিথাদের কর্তারা।

প্রসঙ্গ, বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইতিমধ্যেই সৌদির ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির কাছেও প্রস্তাব আছে সৌদির ক্লাব আল-হিলালের। মেসির আগেই আরব ভূমে পদাপর্ণ করে সকলকে চমকে দিলেন বেঞ্জামা।

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের