চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই অসুস্থ, আইসিইউতে ময়াঙ্ক আগরওয়াল

নিজস্ব প্রতিনিধি: আচমকাই অসুস্থ হয়ে পড়লেন আইপিএলে পঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। মঙ্গলবারই তাঁকে  আগরতলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীড়িক অবস্থার অবনতি ঘটায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তরুণ ক্রিকেটারের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘এদিন সুরাতগামী বিমানে যখন ময়াঙ্ক বসেছিলেন, তখন অস্বস্তির কথা তাঁর সতীর্থদের জানান। গলা ও মুখে জ্বালা শুরু হয় তরুণ ক্রিকেটারের। অসুস্থতার কথা শুনে আর কোনও ঝুঁকি নেননি সহ খেলোয়াড়রা। তাঁকে বিমান থেকে নামিয়ে আগরতলারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রনজিতে কর্ণাটকের পরের ম্যাচ রেলওয়ের বিরুদ্ধে। 

উল্লেখ্য, ভারতের হয়ে ২১টি টেস্ট ও ৫টি একদিনের ম্যাচ খেলেছেন ময়াঙ্ক। তবে এখন তিনি জাতীয় দলের থেকে বাইরে রয়েছেন। এখন কর্ণাটকের দলের অধিনায়কত্ব করছেন ময়াঙ্ক। গত সোমবার ২৯ রানে জয় পেয়েছে ময়াঙ্কের দল। সেই ম্যাচে দুই ইনিংসে ৬৮ রান করেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তরুণ ক্রিকেটারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পানীয়তে বিষক্রিয়ার কারণেই ময়াঙ্ক অসুস্থ হয়েছেন বলে মনে করছেন চিকিৎসকরা। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

 

 

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ